• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১০:৩৬:৩৩ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

গণভোট নিয়ে বগুড়ায় মতবিনিময় সভা অনুষ্ঠিত

২৪ জানুয়ারী ২০২৬ দুপুর ১২:৪১:৪৮

গণভোট নিয়ে বগুড়ায় মতবিনিময় সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, বগুড়া: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে বগুড়া জেলায় জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

২৪ জানুয়ারি শনিবার বগুড়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ ‘করতোয়া’-তে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আদিলুর রহমান খান।

প্রধান অতিথির বক্তব্যে আদিলুর রহমান খান বলেন, কোনো একক রাজনৈতিক দলের দলিল নয়; বরং সব রাজনৈতিক দলকে সম্পৃক্ত করে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদ প্রণয়ন করা হয়েছে, যা গণভোটের মাধ্যমে প্রতিষ্ঠিত হবে।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

তিনি আরও বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য গণভোট কেবল একটি ভোট নয়; এটি শতাব্দীর বাংলাদেশ কোন পথে এগোবে, তার দিকনির্দেশনা নির্ধারণ করবে। দেশের ভবিষ্যৎ কেমন হবে, সে সিদ্ধান্ত জনগণই নেবে ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মো. নজরুল ইসলাম, সচিব, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়; মো. রেজাউল মাকছুদ জাহেদী, সচিব, স্থানীয় সরকার বিভাগ; এবং মোহাং শওকত রশীদ চৌধুরী, সচিব, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ড. আ. ন. ম. বজলুর রশীদ, বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব), রাজশাহী।

আরও পড়ুন

জামালপুরে মক্তব শিক্ষার্থীকে ধর্ষণ, শিক্ষকের যাবজ্জীবন

সভায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসনের প্রস্তুতি, পারস্পরিক সমন্বয় এবং দায়িত্ব পালনের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

মতবিনিময় সভায় জেলা প্রশাসনসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভার আয়োজন করে জেলা প্রশাসন, বগুড়া।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০