• ঢাকা
  • |
  • সোমবার ২৫শে কার্তিক ১৪৩৩ দুপুর ০২:২৮:১৯ (09-Nov-2026)
  • - ৩৩° সে:

৯ দফা দাবিতে সিএইচটি সম্প্রীতি জোটের সংবাদ সম্মেলন

১৯ জানুয়ারী ২০২৬ সকাল ০৯:৪৯:২৭

৯ দফা দাবিতে সিএইচটি সম্প্রীতি জোটের সংবাদ সম্মেলন

খাগড়াছড়ি প্রতিনিধি: দেশের সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে সচেতনতায় সম্প্রীতির বার্তা নিয়ে সংবাদ সম্মেলন হয়েছে খাগড়াছড়িতে। একইসাথে করমসূচির অংশ হিসেবে লিফলেট বিতরণ ও পথসভা করার কথা জানানো হয়।

১৮ জানুয়ারি রোববার বেলা সাড়ে ১১টার দিকে খাগড়াছড়ি প্রেসক্লাব মিলনায়তনে এর আয়োজন করে সিএইচটি সম্প্রীতি জোট।

এ সময় পার্বত্য চট্টগ্রামের সকল নাগরিকদের অধিকার নিশ্চিতকরা এবং মাতৃভূমির সার্বভৌমত্ব রক্ষায় চৌদ্দটি সম্প্রদায়ের সম্প্রীতির ঐক্যের বন্ধনে ৯ দফা দাবি তুলে ধরেন সংগঠনটির নেতৃবৃন্দ।

আরও পড়ুন

নারায়ণগঞ্জে বিষাক্ত গ্যাসে যুবকের মৃত্যু, আহত ১

সংবাদ সম্মেলনে লিখিতভাবে দাবিগুলো তুলে ধরেন সিএইচটি সম্প্রীতি জোটের মুখপাত্র পাইশিখই মারমা।

তিনি বলেন, পাহাড়ের ভূমি আইন সংশোধন, সকল জাতির প্রতিনিধি নিয়ে ভূমি কমিশন গঠন ও সকলের জন্য স্থায়ী বন্দোবস্তি প্রদান করতে হবে। পাহাড়ে চাঁদাবাজিসহ অবৈধ অস্ত্র উদ্ধার ও পাহাড়ের নিরাপত্তায় সেনাবাহিনীকে সক্ষমতা বৃদ্ধি করে মোতায়েন করার দাবি জানান।

সিএইচটি সম্প্রীতি জোটের ৯ দফা দাবিগুলো হচ্ছে জাতিসত্তার সাংবিধানিক স্বীকৃতি, ভূমি সমস্যার ন্যায়সঙ্গত সমাধান, সেনাবাহিনীর মর্যাদা রক্ষা ও সক্ষমতা বৃদ্ধি, পরিকল্পিত বিভাজন রোধ, ভ্রাতৃত্ব ও সম্প্রীতি প্রতিষ্ঠা, সমঅধিকার ও প্রতিনিধিত্ব নিশ্চিতকরণ, স্বাস্থ্য ও শিক্ষাক্ষেত্রে উন্নয়ন, জীববৈচিত্র্য ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ, উন্নয়ন কর্মকান্ডে স্বছতা ও ডিজিটাল জবাবদিহি প্রতিষ্ঠা করা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






বৃষ্টিতে ভাসছে গাজার শরণার্থী শিবির
বৃষ্টিতে ভাসছে গাজার শরণার্থী শিবির
৯ নভেম্বর ২০২৬ দুপুর ০১:৩৭:৪৩




আজকের ৫ ওয়াক্ত নামাজের সময়সূচি
আজকের ৫ ওয়াক্ত নামাজের সময়সূচি
৯ নভেম্বর ২০২৬ সকাল ১১:২৬:৫৫