• ঢাকা
  • |
  • বুধবার ২৯শে মাঘ ১৪৩২ সকাল ০৮:৫৯:৪৩ (11-Feb-2026)
  • - ৩৩° সে:

চাঁপাইনবাবগঞ্জে অবৈধভাবে মাটি কাটার অপরাধে জরিমানা

১৭ জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৬:০০:২৯

চাঁপাইনবাবগঞ্জে অবৈধভাবে মাটি কাটার অপরাধে জরিমানা

নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় অবৈধভাবে মাটি কেটে বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করার অপরাধে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছেন।

Ad

১৭ জানুয়ারি শনিবার দুপুরে সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের শ্রীরামপুর ঘাটে এ অভিযান পরিচালনা করা হয়।

Ad
Ad

অভিযান পরিচালনা করেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইকরামুল হক নাহিদ।

এসময় অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে ১ জনকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সহায়তা করেন চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশ।

অবৈধ মাটি উত্তোলনের সঙ্গে জড়িত অর্থ দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন- উত্তর ভবানীপুর গ্রামের আব্দুল লতিফের ছেলে রবিউল আওয়াল।

সহকারী কমিশনার (ভূমি) ইকরামুল হক নাহিদ বলেন, অবৈধভাবে ফসলি মাটি কাটার অভিযোগে একজনকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


গাজায় ৮ হাজার সেনা মোতায়েন করছে ইন্দোনেশিয়া
গাজায় ৮ হাজার সেনা মোতায়েন করছে ইন্দোনেশিয়া
১১ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫০:২৭






এককভাবে সরকার গঠনে আত্মবিশ্বাসী তারেক রহমান
এককভাবে সরকার গঠনে আত্মবিশ্বাসী তারেক রহমান
১১ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৭:৫০:৩২




Follow Us