• ঢাকা
  • |
  • সোমবার ১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ ভোর ০৫:৩৩:২০ (30-Nov-2026)
  • - ৩৩° সে:

শ্রীপুরে ককটেল সদৃশ বস্তু উদ্ধার; ঘটনাস্থলে সেনাবাহিনী ও র‍্যাব

১৬ জানুয়ারী ২০২৬ দুপুর ০২:৫১:৫৩

শ্রীপুরে ককটেল সদৃশ বস্তু উদ্ধার; ঘটনাস্থলে সেনাবাহিনী ও র‍্যাব

গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরে পুকুরে মাছ ধরতে গিয়ে জেলের জালে উঠে এসেছে সাতটি ককটেল সদৃশ বস্তু। শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল ৮টার দিকে উপজেলার মাওনা বাজার এলাকার পিয়ার আলী কলেজের পেছনের পুকুরে এই ঘটনা ঘটে।
​
স্থানীয় সূত্রে জানা যায়, জাহাঙ্গীরসহ তিনজন মাছ ব্যবসায়ী সকালে ওই পুকুরে জাল টেনে মাছ ধরছিলেন। একপর্যায়ে তাদের জালে একটি ভারী ব্যাগ উঠে আসে। ব্যাগটি খোলার পর ভেতরে লাল টেপে মোড়ানো সাতটি বোমা সদৃশ বস্তু দেখতে পান তারা। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দেওয়া হয়।

আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান পুলিশ, র‍্যাব এবং সেনাবাহিনীর সদস্যরা।

বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন শ্রীপুর থানা পুলিশ​র‍্যাব-১ (পোড়াবাড়ি ক্যাম্প) ও সেনাবাহিনীর ৯ পদাতিক ডিভিশনের ৮ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন।

আরও পড়ুন

জামালপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাস্মদ নাসির আহমদ জানান, এলাকাটি বর্তমানে কর্ডন করে রাখা হয়েছে। ঢাকা থেকে বোম ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে। তারা পৌঁছানোর পর বস্তুগুলো পরীক্ষা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টি খতিয়ে দেখছে যে এই বস্তুগুলো কোথা থেকে এলো বা কারা এগুলো পুকুরে ফেলে গেছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






২০২৭ সালে ব্যাংকে ছুটির তালিকা প্রকাশ
২০২৭ সালে ব্যাংকে ছুটির তালিকা প্রকাশ
২৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৬:৩৯


১৬ ডিসেম্বর শেখ হাসিনার ফেরার কোনো সুযোগ নেই
১৬ ডিসেম্বর শেখ হাসিনার ফেরার কোনো সুযোগ নেই
২৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৩:০৮