• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১১:৫৯:৪০ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

মানিকগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকি

১৬ জানুয়ারী ২০২৬ দুপুর ১২:১৩:১২

মানিকগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকি

স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ: মানিকগঞ্জে সংবাদ প্রকাশের জেরে দৈনিক আমার নিউজ পত্রিকার সম্পাদক ও বাংলাভিশনের সাংবাদিক আকরাম হোসেনকে ফোনে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।

১৫ জানুয়ারি বৃহস্পতিবার মানিকগঞ্জ সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন ওই সাংবাদিক।

জিডি অনুযায়ী যানা যায়, ১৪ জানুয়ারি রাতে দৈনিক আমার নিউজ কার্যালয়ে অবস্থানকালে একটি বিদেশি নম্বর থেকে ফোন করে সংবাদ ও ক্যাপশন নিয়ে আপত্তিকর ভাষায় কথা বলে। তাকে ও তার পরিবারকে ক্ষয়ক্ষতির হুমকি দেওয়া হয়। এ ঘটনার পর থেকে ওই সাংবাদিক ও তার পরিবার আতঙ্কের মধ্যে রয়েছেন বলে জিডিতে উল্লেখ করা হয়।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

এ ঘটনায়, মানিকগঞ্জ প্রেসক্লাব, সম্পাদক পরিষদ, জেলা সাংবাদিক সমিতি ও টেলিভিশন রিপোর্টার্স ইউনিটিসহ সকল সাংবাদিকবৃন্দের পক্ষ থেকে তীব্র নিন্দা জানিয়ে হুমকিদাতাকে দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি জানিয়েছে।

এ বিষয়ে পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম বলেন, ‘বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০