• ঢাকা
  • |
  • শনিবার ১১ই মাঘ ১৪৩২ রাত ১১:০৬:৫৭ (24-Jan-2026)
  • - ৩৩° সে:

হরিরামপুর শীতার্ত ও অসহায়দের মাঝে কম্বল বিতরণ

১০ জানুয়ারী ২০২৬ বিকাল ০৫:০৯:১৪

হরিরামপুর শীতার্ত ও অসহায়দের মাঝে কম্বল বিতরণ

মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুরে চর এলাকার শীতার্ত ও অসহায়দের মাঝে ৩ হাজার কম্বল বিতরণ করা হয়েছে।

Ad

১০ জানুয়ারি, শনিবার দুপুরে ডেবনেয়ার গ্রুপের উদ্যোগে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার আজিমনগর ইউনিয়নে প্রায় ৩ হাজার শীতার্ত মানুষের মাঝে এ কম্বল বিতরণ করা হয়।

Ad
Ad

এ সময় ডেবনেয়ার গ্রুপ চেয়ারম্যান আইয়ুব খানের পক্ষে তার ছোট ভাই মোহাম্মদ আকিবুল খান বলেন, শীত মৌসুমে নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়ানো একটি মানবিক দায়িত্ব। তাই আজ আজিমনগর চরবাসীর মাঝে তিন হাজার কম্বল বিতরণ করা হয়েছে।

তিনি আরও জানান, এই কর্মসূচির মাধ্যমে সারা মানিকগঞ্জ জেলা জুড়ে মোট ২০ হাজার কম্বল বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে জেলার বিভিন্ন উপজেলা ও প্রত্যন্ত অঞ্চলে আরও ১০ হাজার কম্বল বিতরণ করা হবে।

কম্বল পেয়ে উপকারভোগীরা কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই তীব্র শীতে এমন উদ্যোগ শীতার্ত মানুষের কষ্ট অনেকটাই লাঘব করে। আল্লাহ কাছে আইয়ুব খান ও ডেবোনেয়ার গ্রুপের জন্য দোয়া রইল।

এসময় অন্যান্যের মধ্যে ধুলশুরা ইউনিয়নের চেয়ারম্যান মো. জাহিদ খান, ধুলশুরা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মনিরুজ্জামান, সাধারন সম্পাদক হেলালুর রহমান খানসহ সভাপতি বিল্লাল খান, বিশিষ্ট সমাজসেবক নোমান খান, মাছুম খান উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



২০ বছর পর চট্টগ্রামে তারেক রহমান
২০ বছর পর চট্টগ্রামে তারেক রহমান
২৪ জানুয়ারী ২০২৬ রাত ০৮:৪৭:২০



নওগাঁয় এএসআইসহ ৪ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় এএসআইসহ ৪ মাদক কারবারি গ্রেফতার
২৪ জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৭:৪৭:৩৩




আবারও বিয়ে করলেন পর্দার ‘পাখি’
আবারও বিয়ে করলেন পর্দার ‘পাখি’
২৪ জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৬:৩০:০০


Follow Us