• ঢাকা
  • |
  • শনিবার ৪ঠা মাঘ ১৪৩২ সকাল ০৭:৪৭:২৪ (17-Jan-2026)
  • - ৩৩° সে:

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে অবৈধ ৫ কাঁকড়া ব্যবসায়ী আটক

১০ জানুয়ারী ২০২৬ বিকাল ০৫:০৩:১২

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে অবৈধ ৫ কাঁকড়া ব্যবসায়ী আটক

রামপাল প্রতিনিধি: সুন্দরবনের কালাবগি এলাকায় কোস্ট গার্ডের অভিযানে প্রায় সাড়ে ৫ লাখ টাকা মূল্যের অবৈধ কাঁকড়াসহ ৫ কাঁকড়া ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

Ad

১০ জানুয়ারি শনিবার দুপুরে মোংলাস্থ কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. মুনতাসীর ইবনে মহসিন এ তথ্য নিশ্চিত করেন।

Ad
Ad

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ৯ জানুয়ারি শুক্রবার রাত ৮টার দিকে কোস্ট গার্ড আউটপোস্ট নলিয়ান খুলনার দাকোপ থানাধীন সুন্দরবনের কালাবগি সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে তল্লাশি চালিয়ে প্রায় ৫ লাখ ৩৯ হাজার টাকা মূল্যের ৪৯০ কেজি অবৈধ কাঁকড়া উদ্ধার করা হয়।

এ সময় কাঁকড়া শিকার ও ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তরুণ সরকার, মনজুর ঢালী, মোহাম্মদ জাহাঙ্গীর গাজী, মাসুম বিল্লাহ ও মোহাম্মদ আজাদ সানাকে আটক করা হয়। আটক সবাই দাকোপ উপজেলার কালাবগি এলাকার বাসিন্দা।

কোস্ট গার্ড জানায়, জব্দকৃত কাঁকড়া ও আটক ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

লেফটেন্যান্ট কমান্ডার মো. মুনতাসীর ইবনে মহসিন আরও বলেন, দেশের বন ও সামুদ্রিক সম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

উল্লেখ্য, কাঁকড়ার প্রজনন মৌসুম হওয়ায় জানুয়ারি ও ফেব্রুয়ারি এই দুই মাস সুন্দরবন থেকে কাঁকড়া শিকার, আহরণ ও ক্রয়-বিক্রয় সম্পূর্ণভাবে নিষিদ্ধ রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আদালতের রায়ে আবারও ঋণ খেলাপি কাজী রফিক
আদালতের রায়ে আবারও ঋণ খেলাপি কাজী রফিক
১৬ জানুয়ারী ২০২৬ রাত ০৯:২১:৫৩


টঙ্গীতে শর্ট গানসহ দুইজন গ্রেফতার
টঙ্গীতে শর্ট গানসহ দুইজন গ্রেফতার
১৬ জানুয়ারী ২০২৬ রাত ০৮:৪৪:৫৬


বায়রা নির্বাচন স্থগিত
বায়রা নির্বাচন স্থগিত
১৬ জানুয়ারী ২০২৬ রাত ০৮:১৫:২০







Follow Us