• ঢাকা
  • |
  • শুক্রবার ২২শে কার্তিক ১৪৩৩ সন্ধ্যা ০৭:২৭:৩৪ (06-Nov-2026)
  • - ৩৩° সে:

রাঙ্গুনিয়ায় যৌথ বাহিনীর অভিযানে অপহৃত ব্যক্তি উদ্ধার, গ্রেফতার ৩

১০ জানুয়ারী ২০২৬ বিকাল ০৩:১৪:১৪

রাঙ্গুনিয়ায় যৌথ বাহিনীর অভিযানে অপহৃত ব্যক্তি উদ্ধার, গ্রেফতার ৩

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় যৌথ বাহিনীর অভিযানে অপহৃত এক ব্যক্তিকে জীবিত উদ্ধার করা হয়েছে। এ সময় বিপুল পরিমাণ মাদক, দেশীয় অস্ত্র ও নগদ অর্থসহ তিনজনকে গ্রেফতার করা হয়।

৯ জানুয়ারি শুক্রবার রাতে রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নের বালুঘাট ৮ নং ওয়ার্ডের ফকির বাড়ি এলাকার দিদার আলমের বাড়িতে এ অভিযান চালানো হয়। অভিযানে অপহরণ হওয়া রুবেল (৩০) নামের এক ব্যক্তিকে উদ্ধার করা হয়।

একই সঙ্গে অপহরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়। আটকরা হলেন পোমরা ইউনিয়নের দানু মেম্বারের ছেলে শাহেদ হাসান (৩৫), আবদুল করিমের ছেলে ওবাইদুল মোস্তফা সৌরভ (৩১) এবং বেতাগী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মজু মিয়ার ছেলে মো. আব্দুস সালাম (২২)।

আরও পড়ুন

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের পঞ্চম চালান

পরবর্তীতে আটকদের বাড়িতে তল্লাশি চালিয়ে ৮৮২ পিস ইয়াবা, ৩ কেজি ১০০ গ্রাম গাঁজা, দা, চাপাতি, রামদা, ছুরি, হাতুড়িসহ বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এছাড়া ৩টি পাসপোর্ট, ৫টি স্মার্টফোন, ৪টি বাটন ফোন এবং নগদ ১ লাখ ৫ হাজার ৮৯০ টাকা জব্দ করা হয়।

সেনাবাহিনী সূত্র আরও জানায়, আটক ওবাইদুল মোস্তফা সৌরভ দীর্ঘদিন ধরে রাঙ্গুনিয়া এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। তার মা রুবিনা আক্তারও এলাকায় মাদক ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট হিসেবে পরিচিত হলেও অভিযানের সময় তাকে আটক করা সম্ভব হয়নি।

রাঙ্গুনিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরমান হোসেন জানান, ‘আটক আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



বগুড়ায় পুলিশকে পিটিয়ে আসামি ছিনতাই, আটক ৪
বগুড়ায় পুলিশকে পিটিয়ে আসামি ছিনতাই, আটক ৪
৬ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩৯:০৩

একদিনে ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু
একদিনে ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু
৬ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩৫:২০

নতুন দায়িত্বে স্বরাষ্ট্রমন্ত্রী
নতুন দায়িত্বে স্বরাষ্ট্রমন্ত্রী
৬ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:১৬:৫৪

২৮০০ বছর আগেও নেশার অন্যতম উপকরণ ছিল গাঁজা
২৮০০ বছর আগেও নেশার অন্যতম উপকরণ ছিল গাঁজা
৬ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:০৭:২৬


কমলো স্বর্ণের দাম
কমলো স্বর্ণের দাম
৬ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:৫২:২৩


তিন মাসে দেশজুড়ে ৪-৬টি শৈত্যপ্রবাহের আভাস
তিন মাসে দেশজুড়ে ৪-৬টি শৈত্যপ্রবাহের আভাস
৬ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:১৩:৩১