• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১০:৪০:১৯ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

রাঙ্গাবালীতে মাহিন্দ্রার চাপায় শিশুর মৃত্যু

৯ জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৬:১৬:৩৭

রাঙ্গাবালীতে মাহিন্দ্রার চাপায় শিশুর মৃত্যু

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর রাঙ্গাবালীতে চাষাবাদের কাজে ব্যবহৃত একটি মাহিন্দ্রা গাড়ির চাপায় সুরাইয়া (৬) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

৯ জানুয়ারি শুক্রবার বিকেল ৩টার দিকে উপজেলার সদর ইউনিয়নের যুগিরহাওলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুরাইয়া ওই গ্রামের বাসিন্দা ইলিয়াস হাওলাদারের একমাত্র কন্যাসন্তান।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

স্থানীয়রা জানায়, সুরাইয়া বাড়ির পুকুরের পাড়ে বসে খেলাধুলা করছিল। হঠাৎ কৃষি জমিতে চাষাবাদের কাজে ব্যবহৃত একটি মাহিন্দ্রা ঘোরানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরপাড়ে উঠে যায়। এতে মাহিন্দ্রাটির নিচে চাপা পড়ে শিশুটি গুরুতর আহত হয়।

পরে পরিবারের লোকজন শিশুটিকে উদ্ধার করে রাঙ্গাবালী ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। একমাত্র শিশু সন্তানকে হারিয়ে পরিবারটি শোকে দিশেহারা হয়ে পড়েছে।

স্থানীয় ইউপি সদস্য সাইদুল প্যাদা বলেন, গাড়িটির নিয়মিত চালক রনি গাজী হলেও দুর্ঘটনার সময় চালকের সহযোগী জিসান মল্লিক মাহিন্দ্রাটি চালাচ্ছিলেন বলে জানা গেছে। ঘটনার পর স্থানীয় লোকজন চালক ও তার সহযোগীকে আটকে রাখে।

আরও পড়ুন

জামালপুরে মক্তব শিক্ষার্থীকে ধর্ষণ, শিক্ষকের যাবজ্জীবন

রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০