• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে ভাদ্র ১৪৩৩ রাত ০৮:৫৫:১৪ (10-Sep-2026)
  • - ৩৩° সে:

গভীর রাতে শীতার্ত ও ছিন্নমূল মানুষের মাঝে কচুয়া থানার ওসির কম্বল বিতরণ

৯ জানুয়ারী ২০২৬ বিকাল ০৩:২৪:২৫

গভীর রাতে শীতার্ত ও ছিন্নমূল মানুষের মাঝে কচুয়া থানার ওসির কম্বল বিতরণ

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি: গভীর রাতে যখন মানুষ ঘুমে আচ্ছন্ন, ঠিক তখনই অসহায় ও শীতার্ত মানুষের কষ্ট লাঘবে মানবিক উদ্যোগ নিয়ে মাঠে নামেন কচুয়া থানার অফিসার ইনচার্জ মো. বোরহান উদ্দিন।

তিনি চাঁদপুরের পুলিশ সুপার রবিউল হাসানের নির্দেশনায় কচুয়া উপজেলার বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে ছিন্নমূল ও ভবঘুরে মানুষ এবং রাতে কচুয়া বাজার, রহিমানগর বাজার ও পালগিরি বাজারসহ বিভিন্ন বাজারের পাহাড়াদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন।

এসময় কচুয়া থানার অফিসার ইনচার্জ বোরহান উদ্দিন বলেন, শীতার্ত মানুষের প্রতি সহানুভূতি ও মানবিক দায়বদ্ধতা থেকেই আমাদের এই উদ্যোগ। সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো পুলিশের নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও কচুয়া থানা পুলিশের পক্ষ থেকে এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।

এই মানবিক কার্যক্রমে শীতার্ত মানুষের মুখে কিছুটা হলেও স্বস্তির হাসি ফুটে ওঠে।

পুলিশ প্রশাসনের এ উদ্যোগ স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। সমাজের বিত্তবান ও সচেতন মহলকেও এমন মানবিক কার্যক্রমে এগিয়ে আসতে হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
১০ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৩০:১৪



সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৫৩


আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৬:২৯



‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩৯:০৭