• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১০:৩৮:১৮ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

কাউনিয়ায় এনসিপির সদস্যসচিব আখতারের মতবিনিময়

৭ জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৬:৩০:৩৬

কাউনিয়ায় এনসিপির সদস্যসচিব আখতারের মতবিনিময়

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি : রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনে শাপলা কলির প্রার্থী ও এনসিপি’র সদস্য সচিব আখতার হোসেন কাউনিয়ায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স এবং অনলাইন মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন।

৬ জানুয়ারি মঙ্গলবার বিকেলে উপজেলা সদরে জিন্নাহ চম্পা ফাউন্ডেশনের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় আখতার হোসেন সাংবাদিকদের সঙ্গে উন্মুক্ত আলোচনা করেন এবং এলাকার সার্বিক উন্নয়ন, গণতন্ত্র, সুশাসন, গণমাধ্যমের স্বাধীনতা ও জনগণের প্রত্যাশা নিয়ে নিজের অবস্থান তুলে ধরেন।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

তিনি বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে গণতন্ত্রকে শক্তিশালী করতে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, সাংবাদিক সারওয়ার আলম মুকুল, সাইদুল, অরেঞ্জ, সাইফুল, আমজাদ, মিজানুর, তুষার, মিজান প্রমুখ।

সাংবাদিকরা কাউনিয়া-পীরগাছা এলাকার বিভিন্ন সমস্যা, উন্নয়ন চাহিদা ও নির্বাচনী প্রত্যাশা তুলে ধরেন। আখতার হোসেন সেগুলো গুরুত্ব সহকারে শোনেন এবং নির্বাচিত হলে এলাকার উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।সৌহার্দ্যপূর্ণ পরিবেশে হওয়ায় সাংবাদিকদের ধন্যবাদ জ্ঞাপন করেন আখতার হোসেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০