• ঢাকা
  • |
  • শনিবার ১৬ই কার্তিক ১৪৩৩ সন্ধ্যা ০৭:২৫:১৬ (31-Oct-2026)
  • - ৩৩° সে:

কালিয়াকৈরে মাদ্রাসার ছাদ থেকে পড়ে শিক্ষার্থী নিহত

৭ জানুয়ারী ২০২৬ দুপুর ০২:৩৮:২১

কালিয়াকৈরে মাদ্রাসার ছাদ থেকে পড়ে শিক্ষার্থী নিহত

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় সাফিয়াতুল উম্মাহ হিফয মডেল মাদ্রাসার ছাদ থেকে পড়ে আলিফ নামের এক মাদ্রাসা শিক্ষার্থী নিহত হয়েছে।

৭ জানুয়ারি বুধবার সকালে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত আলিফ হাসান গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কৌসাগুরি এলাকার বাসিন্দা শহীদ শাহ’র ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে মাদ্রাসার ছাদে অবস্থানকালে আলিফ নিচে পড়ে গুরুতর আহত হয়। পরে সহপাঠী ও স্থানীয়রা তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

ঠাকুরগাঁওয়ে ভোটের অনিয়ম ও হামলার অভিযোগে জামায়াতের বিক্ষোভ

এ ঘটনার পর নিহত শিক্ষার্থীর পরিবার ও অন্যান্য অভিভাবকরা মাদ্রাসা কর্তৃপক্ষের অবহেলা ও নিরাপত্তার ঘাটতির অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেন। তাদের দাবি, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা হলে এমন মর্মান্তিক দুর্ঘটনা এড়ানো সম্ভব হতো।

কালিয়াকৈর থানার ওসি খন্দকার নাসির উদ্দিন জানান, ‘আলিফ হাসানকে তার বাবা-মা মাদ্রাসায় ভর্তি করেন। এর আগে সে কয়েকবার পালানোর চেষ্টা করে। বুধবার সকালে ছাদ থেকে পাইপ ধরে নামার চেষ্টা করার সময় অসাবধানতাবশত নিচে পড়ে গিয়ে তার মৃত্যু হয়।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




সেই রাতে তরুণীসহ দেড় ঘণ্টা বারে ছিলেন তাহসিফ
সেই রাতে তরুণীসহ দেড় ঘণ্টা বারে ছিলেন তাহসিফ
৩১ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:০৯:৪৪



আশুলিয়ায় ও মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ
আশুলিয়ায় ও মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ
৩১ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৫৪:২৩


পাহাড়ের নীল জলরাশিতে সাঁতার, গন্তব্যে ৩০ জন
পাহাড়ের নীল জলরাশিতে সাঁতার, গন্তব্যে ৩০ জন
৩১ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৪:০২