• ঢাকা
  • |
  • বুধবার ১১ই ভাদ্র ১৪৩৩ দুপুর ০১:২৬:২৩ (26-Aug-2026)
  • - ৩৩° সে:

সাদাপাথরে ঘুরতে এসে স্রোতে ভেসে গেলেন পর্যটক

৩ জুলাই ২০২৩ দুপুর ১২:২৯:৪৬

সাদাপাথরে ঘুরতে এসে স্রোতে ভেসে গেলেন পর্যটক

সিলেট প্রতিনিধি: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পর্যটনকেন্দ্র সাদাপাথর বেড়াতে গিয়ে আবদুস সালাম (২৩) নামে এক পর্যটক নিখোঁজ হয়েছেন। নদীতে নামার পর স্রোতের তোড়ে ভেসে যান ওই যুবক।

২ জুলাই রোববার বেলা আড়াইটার দিকে সাদাপাথর পর্যটনস্পটে এই দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ আবদুস সালাম ঢাকা মিরপুর-১১-এর মৃত আবুল কালামের ছেলে।

আবদুস সালামের সাথে বেড়াতে আসা মো. সাজ্জাদ হোসেন শাহীন জানান, মিরপুর থেকে তারা ৬ জন সাদাপাথর বেড়াতে এসেছিলেন। সাদাপাথর পর্যটনস্পটে গিয়ে তারা ধলাই নদীতে সাঁতার কাটতে নামেন। এসময় প্রবল স্রোতে আবদুস সালাম নিখোঁজ হন।

বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানিগঞ্জ থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা হিল্লোল রায়।

তিনি জানান, আবদুস সালামকে উদ্ধারে উপজেলা প্রশাসন, থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় ডুবরি কর্মীরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

সর্বশেষ সোমবার বেলা বারোটা পর্যন্ত নিখোঁজ পর্যটকের কোন সন্ধান পাওয়া যায়নি বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







বুধবার স্বর্ণ বিক্রি হবে নতুন দামে
বুধবার স্বর্ণ বিক্রি হবে নতুন দামে
২৬ আগস্ট ২০২৬ সকাল ০৯:৩৫:২১



রাজধানীতে সাতসকালেই মুষলধারে বৃষ্টি
রাজধানীতে সাতসকালেই মুষলধারে বৃষ্টি
২৬ আগস্ট ২০২৬ সকাল ০৯:১৬:২৪