• ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই কার্তিক ১৪৩৩ বিকাল ০৫:৩১:২৬ (23-Oct-2026)
  • - ৩৩° সে:

রামপালে ভাই ভাই বেকারিকে জরিমানা

৪ জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৬:২৭:৪৪

রামপালে ভাই ভাই বেকারিকে জরিমানা

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি: রামপালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পেড়িখালী বাজারের ভাই ভাই বেকারিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

৪ জানুয়ারি রোববার দুপুর ১টায় এ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অভিজিৎ চক্রবর্তী। জরিমানার টাকা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট অভিজিৎ চক্রবর্তী জানান, ভোক্তাদের অধিকার নিশ্চিত ও জনস্বার্থ রক্ষায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ১টি মামলা দায়ের করা হয়। ওই সময় আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়ায় বেকারিটিকে মোট ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
খাদ্য নিরাপত্তা, পণ্যের মান নিয়ন্ত্রণ ও ভোক্তা স্বার্থ রক্ষায় নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী বাজারে ন্যায্যতা বজায় রাখা এবং অনিয়ম প্রতিরোধই এ ধরনের অভিযানের মূল উদ্দেশ্য।

আরও পড়ুন

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহতের মরদেহ পৌঁছালো গ্রামের বাড়ি

স্থানীয় ভোক্তারা মোবাইল কোর্টের এ কার্যক্রমকে স্বাগত জানিয়ে জানান, নিয়মিত অভিযান বাজারে শৃঙ্খলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


ডিএমপির নিয়মিত অভিযানে গ্রেফতার ৪৭৭
ডিএমপির নিয়মিত অভিযানে গ্রেফতার ৪৭৭
২৩ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:০৯:১৭


রিয়াদে জরুরি সতর্কতা জারি
রিয়াদে জরুরি সতর্কতা জারি
২৩ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:৩৩:৫৯



একদিনে ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু
একদিনে ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু
২৩ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:১৪:১৫

হাম উপসর্গে একদিনে আরও ৭ শিশুর মৃত্যু
হাম উপসর্গে একদিনে আরও ৭ শিশুর মৃত্যু
২৩ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:০৩:৫৮

ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৩
ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৩
২৩ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:০২:২৩