• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১০:২৭:১১ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

দেওয়ানগঞ্জে বিপুল পরিমাণ নকল বিড়ি উদ্ধার, পুড়িয়ে ধ্বংস

৪ জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৬:১৪:১০

দেওয়ানগঞ্জে বিপুল পরিমাণ নকল বিড়ি উদ্ধার, পুড়িয়ে ধ্বংস

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের দেওয়ানগঞ্জে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ অবৈধ নকল বিড়ি উদ্ধার করা হয়েছে।

৪ জানুয়ারি রোববার ভোরে সানন্দবাড়ী পশ্চিম পাড়া নৌ ঘাট এলাকা থেকে নকল বিড়ি গুলো উদ্ধার করা হয়। পরে সকাল ১০টার দিকে বিড়ি গুলো পুড়িয়ে ফেলা হয়।

স্থানীয় সূত্র জানায়, ভোরে নকল বিড়ি পড়ে থাকতে দেখে বিষয়টি সংশ্লিষ্ট আজিজ বিড়ি কোম্পানির প্রতিনিধিদের অবহিত করেন স্থানীয়রা। খবর পেয়ে কোম্পানির প্রতিনিধিরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনার সত্যতা পান। পরে গণনা করে দেখা যায়, সেখানে প্রায় ১ লাখ ৫০ হাজার শলাকা রয়েছে। এতে আনুমানিক ৭ হাজার প্যাকেট অবৈধ নকল বিড়ি ছিল। উদ্ধার হওয়া নকল বিড়ির আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৩১ হাজার টাকা।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

স্থানীয়রা জানান, সরকারকে রাজস্ব ফাঁকি দিয়ে একটি চক্র আজিজ বিড়ি নকল করে ও আজিজ বিড়ির নাম ব্যবহার করে নকল বিড়ি সরবরাহ করে আসছে। এতে করে সরকার মোটা অংকের রাজস্ব হারাচ্ছে।

আজিজ বিড়ি কোম্পানীর সানন্দবাড়ি এলাকা ব্যবস্থাপক মেহের আলী জানান, উদ্ধার অবৈধ নকল বিড়িগুলো আজিজ বিড়ি কোম্পানির প্রতিনিধি ও স্থানীয়দের উপস্থিতিতে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০