• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৬শে কার্তিক ১৪৩৩ দুপুর ০২:৩২:৪৫ (10-Nov-2026)
  • - ৩৩° সে:

তানোরে অসহায় প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরণ

৩ জানুয়ারী ২০২৬ রাত ০৯:০৩:০৮

তানোরে অসহায় প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরণ

তানোর (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর তানোরে অসহায় প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

৩ জানুয়ারি শনিবার দুপুর ২টার দিকে পৌরভবন চত্বরে তানোর প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার আয়োজনে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় শতাধিক প্রতিবন্ধী ব্যক্তির মাঝে এসব শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন- তানোর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও আসন্ন নির্বাচনে তানোর পৌরসভার মেয়রপ্রার্থী এম. এ. মালেক মন্ডল। বক্তব্যে তিনি বলেন, প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের অবিচ্ছেদ্য অংশ। অন্যান্য নাগরিকের মতো জনপ্রতিনিধি নির্বাচনে তারাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই প্রতিবন্ধী ব্যক্তিদের সমানভাবে সরকারি সুযোগ-সুবিধা পাওয়ার অধিকার রয়েছে। তিনি সরকারি বিভিন্ন বরাদ্দ ও সামাজিক সহায়তায় প্রতিবন্ধী ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়ার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।

আরও পড়ুন

সাজেকে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে আহত ১, আতঙ্কে জুমিয়ারা

এসময় তানোর প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি সাংবাদিক ইমরান হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- সংস্থার সহ-সভাপতি আব্দুল গাফ্ফার, মুন্ডুমালা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড প্রতিবন্ধী কমিটির সভাপতি ফজলুর রহমান ও সেক্রেটারি আজিজুল হক।

অনুষ্ঠানে তানোর প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা সেক্রেটারি আমেনা খাতুনের সঞ্চালনায় উপস্থিত বক্তব্য দেন- গোল্লাপাড়া বাজার বণিক সমিতির সেক্রেটারি সাংবাদিক টিপু সুলতানসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


নেত্রকোনায় ট্রেনে আগুন
নেত্রকোনায় ট্রেনে আগুন
১০ নভেম্বর ২০২৬ দুপুর ০২:০৭:১৫


হোয়াইট হাউস লকডাউন, গ্রেফতার ২
হোয়াইট হাউস লকডাউন, গ্রেফতার ২
১০ নভেম্বর ২০২৬ দুপুর ০১:৫৫:২২





দেউলিয়ার পথে চিত্রনায়ক অনন্ত জলিল!
দেউলিয়ার পথে চিত্রনায়ক অনন্ত জলিল!
১০ নভেম্বর ২০২৬ দুপুর ০১:২১:৪১

আজ শহিদ নূর হোসেন দিবস
আজ শহিদ নূর হোসেন দিবস
১০ নভেম্বর ২০২৬ দুপুর ০১:১০:৫১