• ঢাকা
  • |
  • সোমবার ৩রা ফাল্গুন ১৪৩২ ভোর ০৪:০৬:১১ (16-Feb-2026)
  • - ৩৩° সে:

এনসিপির সদস্য সচিব আখতারের বাড়ি-গাড়ী নাই, নগদ টাকা ১৩ লাখ

১ জানুয়ারী ২০২৬ রাত ০৯:০৩:১১

এনসিপির সদস্য সচিব আখতারের বাড়ি-গাড়ী নাই, নগদ টাকা ১৩ লাখ

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনে (ইসি) জমা দেয়া হলফনামায় নিজের আর্থিক অবস্থার বিবরণ দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) সদস্য সচিব আখতার হোসেন।

Ad

আখতার হোসেনের হলফনামার তথ্যে উঠে এসেছে- তার হাতে নগদ রয়েছে ১৩ লাখ টাকা। শিক্ষাগত যোগ্যতা হিসেবে তিনি স্নাতকোত্তর (মাস্টার্স এল.এল.এম) ডিগ্রির কথা উল্লেখ করেছেন। পেশা হিসেবে আখতার হোসেন ‘শিক্ষানবিশ আইনজীবী’ এবং স্ত্রীকে ‘গৃহিণী’ উল্লেখ করেছেন।

Ad
Ad

হলফনামা অনুযায়ী, আখতার হোসেনের হাতে নগদ অর্থ রয়েছে ১৩ লাখ টাকা। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে তার জমা রাখা অর্থের পরিমাণ ২ লাখ ৯৯ হাজার ৪২৬ টাকা ৪৫ পয়সা। তার নামে ১৮ শতক জমি রয়েছে। জমিটি অর্জনের সময় মূল্য ছিল মাত্র ২৩ হাজার টাকা। এছাড়া উত্তারাধিকার সুত্র হিসেবে পেয়েছেন ১০০ শতক জমি পেয়েছেন।

ব্যবসা থেকে বছরে তার আয় দেখানো হয়েছে ১ লাখ ৮০ হাজার ও চাকুরী থেকে তার আয় দেখানো হয়েছে ২ লাখ ৪০ হাজার এবং কৃষিখাত থেকে আয় দেখানো হয়েছে ৮৫ হাজার টাকা। হলফনামায় আরও উল্লেখ করা হয়, আখতার হোসেনের নামে দুই মামলা রয়েছে, যা বর্তমানে তদন্তাধীন। তার নামে কোনো বন্ড, ঋণপত্র বা শেয়ারবাজারে তালিকাভুক্ত শেয়ার নেই।

আসবাবপত্রের মূল্য দেখানো হয়েছে ১ লাখ ২০ হাজার টাকা ও গয়নার মুল্য দেখানো হয়েছে ৭ লাখ টাকা। হলফনামা অনুযায়ী, তার কোনো আগ্নেয়াস্ত্র ও তার মালিকানায় কোনো বাড়ি, অ্যাপার্টমেন্ট কিংবা ভবন নেই।এছাড়া হলফনামা অনুযায়ী, তার স্ত্রীর নগত টাকা রয়েছে ৪ লাখ এবং ১০ লাখ টাকার গয়না রয়েছে।

২০২৫-২০২৬ অর্থবছরের আয়কর রিটার্নে আখতার হোসেনের মোট আয় দেখিয়েছেন ৫ লাখ ৫ হাজার টাকা। আয়কর নথি অনুযায়ী, তার মোট সম্পদের মূল্য ১৪ লাখ ৩৫ হাজার ৭০০ টাকা। এর বিপরীতে তিনি আয়কর পরিশোধ করেছেন ১০ হাজার ৫০০ টাকা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

নাহিদ ইসলামের বাসায় তারেক রহমান
নাহিদ ইসলামের বাসায় তারেক রহমান
১৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:১২:১৭

পদত্যাগ করেছেন আইজিপি
পদত্যাগ করেছেন আইজিপি
১৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:৪৩:০৩


মণিরামপুরে বিএনপি নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগ
মণিরামপুরে বিএনপি নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগ
১৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪২:১১

কবে ব্যারাকে ফিরবে সেনাবাহিনী, জানালেন সেনাপ্রধান
কবে ব্যারাকে ফিরবে সেনাবাহিনী, জানালেন সেনাপ্রধান
১৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৩৬:০৪

জামায়াত আমিরের বাসায় তারেক রহমান
জামায়াত আমিরের বাসায় তারেক রহমান
১৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৩০:০৭



দাউদকান্দিতে যাত্রীবাহী বাস খাদে পড়ে ২ জন নিহত
দাউদকান্দিতে যাত্রীবাহী বাস খাদে পড়ে ২ জন নিহত
১৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৩১:২৯

বিএনপি ৫০ শতাংশ, জামায়াত ৩২ শতাংশ ভোট পেয়েছে: ইসি
বিএনপি ৫০ শতাংশ, জামায়াত ৩২ শতাংশ ভোট পেয়েছে: ইসি
১৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৩০:৩৭


Follow Us