• ঢাকা
  • |
  • শনিবার ২২শে ফাল্গুন ১৪৩২ রাত ০১:৩০:২৫ (07-Mar-2026)
  • - ৩৩° সে:

লালপুরে কৃষি খামারে কিশোরের মরদেহ উদ্ধার

১ জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৭:০০:৪৭

লালপুরে কৃষি খামারে কিশোরের মরদেহ উদ্ধার

লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলের এক কৃষি খামারে নিরব (১৩) নামের এক কিশোর এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

১ জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে নর্থ বেঙ্গল সুগার মিলের গোবিন্দপুর কৃষি খামার ১০ নাম্বার প্লটের ড্রেনে মরদেহটি উদ্ধার করা হয়।

Ad
Ad

নিহত নিরব উপজেলার বালিতিতা রামকৃষ্ণপুর গ্রামের নাছির উদ্দিনের ছেলে। নিরব বালিতিতা আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্র।

Ad

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেল ৩টার সময় হঠাৎ নিরবের একটি ফোন আসলে সে বাসা থেকে বের হয়। তারপর থেকে আর বাড়িতে ফিরেনি।

এ বিষয়ে গোবিন্দপুর কৃষি খামারের প্রধান জুয়েল হোসেন বলেন, আমাকে ওই ব্লকের ওয়াচম্যান ফোন দিয়ে জানালো যে ড্রেনে একটি মৃতদেহ ভাসছে। আমি তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের সঙ্গে কথা বলে লালপুর থানায় জানালে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে লালপুর থানার ওসি মজিবুর রহমান বলেন, ‘আমরা মরদেহটি উদ্ধার করেছি। ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আসামিকে সনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us