• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে ভাদ্র ১৪৩৩ রাত ০৮:৫৬:০৩ (10-Sep-2026)
  • - ৩৩° সে:

কিশোরগঞ্জে বিধবা নারী দুই সন্তানের জননী নিখোঁজ

১ জানুয়ারী ২০২৬ বিকাল ০৫:১৬:০৮

কিশোরগঞ্জে বিধবা নারী দুই সন্তানের জননী নিখোঁজ

বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার হিলচিয়া ইউনিয়নের জ্ঞানপুর ভিটা পাড়ার লাল মিয়া ভূঁইয়ার বোন মোছা. মাকসুদা আক্তার (৩০) নিখোঁজ প্রায় ১৬ দিন যাবৎ।

জানা যায়, নিখোঁজ মাকসুদা আক্তারের মানসিক সমস্যা রয়েছে। মাদ্রাসা পড়ুয়া ছোট্ট দুটি ছেলেসন্তান রয়েছে। প্রায় ৮ বছর আগে স্বামী মারা যায়। এরপর থেকেই মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। গত ১৭ ডিসেম্বর বুধবার বিকেলে স্বামীর বাড়ি কটিয়াদী উপজেলার গচিহাটা পশ্চিম পুরুড়া গ্রাম থেকে বোনের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে নিখোঁজ হন তিনি। এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। এ নিয়ে কটিয়াদী মডেল থানায় সাধারণ ডায়েরি করেছে পরিবার।

পরিবারের দাবি, মাকসুদা আক্তারকে খুঁজে না পাওয়ায় দুটি সন্তানের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। যদি কোনো সহৃদয়বান ব্যক্তি তার সন্ধান পেয়ে থাকেন তাহলে বড় বোন সালমা আক্তারের (01798670371) মুঠোফোনে জানানোর অনুরোধ করেন পরিবার।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
১০ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৩০:১৪



সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৫৩


আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৬:২৯



‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩৯:০৭