• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১০:৩৭:৩৩ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

সেনবাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

৩০ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৫৬:২৯

সেনবাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি: সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তার রুহের মাগফিরাত কামনায় নোয়াখালীর সেনবাগ উপজেলায় মসজিদে মসজিদে এবং বিএনপির দলীয় কার্যালয়গুলোতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

৩০ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে উপজেলার বিভিন্ন মসজিদে এবং বাদ আসর সেনবাগ উপজেলার ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভার সকল বিএনপি কার্যালয়ে এসব দোয়া মাহফিল আয়োজন করা হয়। কর্মসূচিতে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

এর অংশ হিসেবে কাবিলপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে ছমির মুনিসরহাট দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কাবিলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ মোস্তাফিজুর রহমান।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

নেতাকর্মীরা জানান, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দলীয়ভাবে সাত দিনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে দলীয় ও কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ, দোয়া মাহফিলসহ বিভিন্ন শোক কর্মসূচি, যা ধারাবাহিকভাবে পালন করা হচ্ছে।

দোয়া মাহফিলে বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় তার অবদানের কথা স্মরণ করে তার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০