• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১০:৩৭:২৯ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

বগুড়ায় খালেদা জিয়ারের মৃত্যুতে দোয়া মাহফিল

৩০ ডিসেম্বর ২০২৫ বিকাল ০৩:০৮:২৯

বগুড়ায় খালেদা জিয়ারের মৃত্যুতে দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার, বগুড়া : বাংলাদেশ রাজনীতির এক যুগান্তকারী অধ্যায়ের সমাপ্তি হলো। বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ারের মৃত্যু সংবাদে বগুড়ার মানুষ গভীর শোকে ডুবে গেছে। খবর ছড়িয়ে পড়ার পর থেকেই জেলা জুড়ে নেমেছে শোকের ছায়া। সকাল থেকে বিএনপির দলীয় কার্যালয়ে ঢুকছে নেতাকর্মীদের ভিড়। চোখে-মুখে স্পষ্ট শোক, অনেকে আবেগ সামলাতে না পেরে কান্নায় ভেঙে পড়ছেন।

৩০ ডিসেম্বর নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করে শ্রদ্ধা জানাচ্ছেন। বগুড়া সেন্ট্রাল বাইতুর রহমান জামে মসজিদে বাদ জোহর মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

এতে সর্বস্তরের জনসাধারণ এবং বিএনপিসহ অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা অংশ নিয়ে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন। দলীয় কার্যালয়ে কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

এছাড়াও বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও এতিম খানায় প্রার্থনা চলছে। সাধারণ মানুষ নীরবভাবে শোক প্রকাশ করছেন। বগুড়ার অলিগলি, বাজার ও জনসমাগমস্থল—সবখানেই আলোচনা একটাই, বেগম খালেদা জিয়ারের চলে যাওয়া। শোকাহত মানুষের কণ্ঠে উচ্চারিত হচ্ছে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা।

নেতাকর্মীরা বলেন, “তিনি শুধু একজন নেত্রী ছিলেন না, আমাদের কাছে তিনি ছিলেন অভিভাবক। এই শোক অপূরণীয়।” অন্যরা যোগ করেন, দেশের জন্য তিনি অনেক কিছু করেছেন। আজ আমরা একজন অভিভাবককে হারালাম।”

বগুড়াবাসী জাতির এই শোকের সময় সাবেক প্রধানমন্ত্রীকে প্রার্থনা ও দোয়ায় স্মরণ করছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০