• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১০:৩৯:৩৮ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

কাউনিয়ায় বাসের চাপায় অটোচালক নিহত : মহাসড়ক অবরোধ

২৭ ডিসেম্বর ২০২৫ বিকাল ০৩:৫৮:০৬

কাউনিয়ায় বাসের চাপায় অটোচালক নিহত : মহাসড়ক অবরোধ

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি: রংপুরের কাউনিয়ায় বেপরোয়া গতিতে বাসের চাপায় প্রাণ গেল অটোরিকশা চালকের। এ ঘটনায় স্থানীয় বিক্ষুব্ধ জনতা রংপুর কুড়িগ্রাম মহাসড়ক অবরোধ করে রাখে। পরে উপজেলা প্রশাসন ও থানা পুলিশের আশ্বাসে বিক্ষুব্ধ লোকজন অবরোধ তুলে নিলে প্রায় আড়াই ঘণ্টা পর আরকে মহাসড়কে যানবাহন চলাচল শুরু হয়।

২৭ ডিসেম্বর শনিবার উপজেলার বেইলি ব্রিজ এলাকায় রংপুর কুড়িগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম জামিরুল ইসলাম (৩৬)। তিনি উপজেলার শহীদবাগ ইউনিয়নের ভুতছাড়া মাঝিপাড়া এলাকার মৃত মহির উদ্দিনের ছেলে।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশ জানান, শনিবার দুপুর সাড়ে বারোটার দিকে উপজেলার বেইলি ব্রীজ নামক স্থানে রংপুর থেকে কুড়িগ্রাম অভিমুখে দ্রুতগামী যাত্রীবাহী সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ব্যাটারী চালিত অটোরিকসাকে ধাক্কা দিলে চালক জামিরুল রাস্তা উপর পড়ে গেলে তাকে চাপা দিয়ে বাসটি। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।

এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা দুপুর সাড়ে ১২ টা থেকে আড়াই টা পর্যন্ত রংপুর কুড়িগ্রাম মহাসড়ক অবরোধ করে রাখে। এতে করে প্রায় আড়াই ঘণ্টা লালমনিরহাট ও কুড়িগ্রামের সাথে সারাদেশের যানবাহন চলাচল বন্ধ থাকে।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা, সহকারী কমিশনার (ভূমি) অংকন পাল, কাউনিয়া থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে উত্তেজিত বিক্ষুব্ধ জনতার পাঁচ দফা দাবী পূরণের আশ্বাস দিলে আড়াই ঘন্টা পর অবরোধ তুলে নেন তারা। পরে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

আরও পড়ুন

জামালপুরে মক্তব শিক্ষার্থীকে ধর্ষণ, শিক্ষকের যাবজ্জীবন

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমুল হক বলেন, এ ঘটনায় বাসের চালক শেখ বোরহান উদ্দিনকে আটক করা হয়েছে। নিহতের স্বজনরা অভিযোগ দিলে এ ব্যাপারে সড়ক দূর্ঘটনা আইনে মামলা রুজু করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০