• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৩০শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:০০:১৫ (12-Feb-2026)
  • - ৩৩° সে:

মতলব উত্তরে মাথাভাঙ্গা আদর্শ উচ্চ বিদ্যালয়ে প্রথম পূর্ণমিলনী

২৬ ডিসেম্বর ২০২৫ বিকাল ০৩:২৮:৩৬

মতলব উত্তরে মাথাভাঙ্গা আদর্শ উচ্চ বিদ্যালয়ে প্রথম পূর্ণমিলনী

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি : চাঁদপুরের মতলব উত্তরে প্রথমবারের মতো জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো মাথাভাঙ্গা আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৬০ বছরে প্রথম পূর্ণমিলনী এবং অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্মাননা অনুষ্ঠান।

Ad

২৬ ডিসেম্বর শুক্রবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে পায়রা ও বেলুন উড়িয়ে, জাতীয় সংগীত পরিবেশন ও পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে দিনের কর্মসূচির সূচনা করা হয়।

Ad
Ad

অনুষ্ঠানে ৬০ বছরের স্মরণিকা মোড়ক উন্মোচন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্ল্যাহ। তিনি বলেন, এই বিদ্যালয় এলাকার শিক্ষার বিস্তারে বিরাট ভূমিকা রেখেছে। আজকের এই মিলনমেলা প্রাক্তন শিক্ষার্থীদের বন্ধনকে আরও সুদৃঢ় করবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল আলম এবং পূর্ণমিলনী কমিটির সদস্য সচিব মনিরুল হাসান আলীনুর।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পূর্ণমিলনী কমিটির আহ্বায়ক ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল হাসান। তিনি বলেন, ১৯৬৬ সালে প্রতিষ্ঠার পর আজ প্রথম পূর্ণমিলনী হচ্ছে। প্রাক্তন শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দকে একসঙ্গে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত। বিদ্যালয়ের অগ্রযাত্রায় সবার সহযোগিতা প্রয়োজন।
দিনব্যাপী আয়োজিত এই বর্ণাঢ্য অনুষ্ঠানে দেশের জনপ্রিয় উপস্থাপিকা নুসরাত জাহান উপস্থাপনার দায়িত্ব পালন করেন।

১৯৭১ সালের ব্যাচ থেকে শুরু করে ২০২৫ সালের ব্যাচ পর্যন্ত বিভিন্ন সময়ের প্রাক্তন শিক্ষার্থীরা পুনর্মিলনীতে যোগ দেন এবং তাদের স্মৃতিচারণ করেন। অনুষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠানের গৌরবোজ্জ্বল পথচলায় অবদান রাখা অবসরপ্রাপ্ত শিক্ষকদের ফুলেল শুভেচ্ছা ও স্মারক উপহার দিয়ে সম্মাননা জানানো হয়।

অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনায় গান পরিবেশন করেন দেশের প্রখ্যাত সংগীতশিল্পী ইমন মাহমুদুল ও কনা।
প্রিয় অঙ্গণে প্রাণের বন্ধনে একত্রিত হওয়া শিক্ষার্থীদের এ আয়োজন বিদ্যালয়ের দীর্ঘ ঐতিহ্যকে নতুন করে স্মরণ করিয়ে দেয় এবং আগামীর পথচলাকে আরও বর্ণিল করার প্রত্যয় জাগায়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


মোবাইল ফোনে যেভাবে পাওয়া যাবে ভোটের ফলাফল
মোবাইল ফোনে যেভাবে পাওয়া যাবে ভোটের ফলাফল
১২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:১৫:৫৩


ভোটে ২১ অনিয়মের অভিযোগ এনসিপির
ভোটে ২১ অনিয়মের অভিযোগ এনসিপির
১২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:০০:২২

শান্তিপূর্ণ পরিবেশে গাজীপুর–১ আসনে ভোটগ্রহণ
শান্তিপূর্ণ পরিবেশে গাজীপুর–১ আসনে ভোটগ্রহণ
১২ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৩:৪৮



জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত
১২ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৩৭:১৫

জাতির প্রতি প্রধান উপদেষ্টার কৃতজ্ঞতা
জাতির প্রতি প্রধান উপদেষ্টার কৃতজ্ঞতা
১২ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:২৭:৪৩



Follow Us