• ঢাকা
  • |
  • বুধবার ৬ই ফাল্গুন ১৪৩২ রাত ১১:২৪:৫৭ (18-Feb-2026)
  • - ৩৩° সে:

জামালপুরে ভারতীয় থান কাপড় ও কম্বল জব্দ

২৫ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৪৬:০৪

জামালপুরে ভারতীয় থান কাপড় ও কম্বল জব্দ

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি : জামালপুরের বকশিগঞ্জে চোরাচালানের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে সীমান্ত এলাকা সুরক্ষায় নিয়মিত অভিযান পরিচালনা করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই অংশ হিসেবে জামালপুর ৩৫ ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) একটি বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় কাপড় ও কম্বল জব্দ করা করেছে।

Ad

২৫ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে ১২টার দিকে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ মোল্লারচর বিওপির একটি বিশেষ টহলদল সীমান্ত এলাকার বেহুলারচর নামক স্থানে অভিযান পরিচালনা করে। সীমান্ত পিলার ১০৬২/২-এস হতে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অবস্থান করে এ অভিযান চালানো হয়।

Ad
Ad

এ সময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় ২ হাজার ৮৩২ মিটার ভারতীয় থান তাপড়, কম্বল ১৮৬ পিস এবং কম্বলের কভার ১৮৬ পিস জব্দ করতে সক্ষম হয় বিজিবি। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ৩৮ লাখ ৮ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছেন বিজিবি।

জামালপুর ৩৫ ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল হাসানুর রহমান পিএসসি এর সার্বিক দিকনির্দেশনায় পরিচালিত এই অভিযানে বিজিবি সদস্যদের তৎপর ভূমিকায় সন্তোষ প্রকাশ করা হয়।

তিনি জানান, বিজিবি মহাপরিচালকের নির্দেশনায় মাদক ও চোরাচালানের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে সীমান্তে নজরদারি আরও জোরদার করা হয়েছে। দেশের নিরাপত্তা ও অর্থনৈতিক স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


রমজান উপলক্ষ্যে স্কুল ছুটি বৃহস্পতিবার থেকে
রমজান উপলক্ষ্যে স্কুল ছুটি বৃহস্পতিবার থেকে
১৮ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:০৬:১৮


রমজানকে স্বাগত জানিয়ে শায়খ আহমাদুল্লাহর বার্তা
রমজানকে স্বাগত জানিয়ে শায়খ আহমাদুল্লাহর বার্তা
১৮ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৪:৩৭

সরকারি গাড়ি ব্যবহার করবেন না প্রধানমন্ত্রী
সরকারি গাড়ি ব্যবহার করবেন না প্রধানমন্ত্রী
১৮ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২২:৩৪

রমজানের চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার
রমজানের চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার
১৮ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:০২:১০



ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় আহত নারীর মৃত্যু
ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় আহত নারীর মৃত্যু
১৮ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:২৬:৫৪

প্রধানমন্ত্রীর অফিশিয়াল ফেসবুক পেজ চালু
প্রধানমন্ত্রীর অফিশিয়াল ফেসবুক পেজ চালু
১৮ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:০২:৪৬


Follow Us