• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে ভাদ্র ১৪৩৩ বিকাল ০৪:৫১:০০ (10-Sep-2026)
  • - ৩৩° সে:

টঙ্গীতে কনসেপ্ট পোশাক কারখানায় ২ শতাধিক শ্রমিক অসুস্থ

২৩ ডিসেম্বর ২০২৫ রাত ০৯:২২:০৮

টঙ্গীতে কনসেপ্ট পোশাক কারখানায় ২ শতাধিক শ্রমিক অসুস্থ

মাল্টিমিডিয়া রিপোর্টার: গাজীপুর মহানগরীর টঙ্গী এলাকায় অবস্থিত কনসেপ্ট পোশাক কারখানায় হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছেন দুই শতাধিক শ্রমিক।

২৩ ডিসেম্বর মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

তাদের মধ্যে অনেককে টঙ্গীর ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় কারখানা ও আশপাশের এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।

প্রত্যক্ষদর্শী ও শ্রমিকদের বরাতে জানা গেছে, মঙ্গলবার সকালে নিয়মিত কাজ শুরুর পর দুপুর সাড়ে ১২টার দিকে হঠাৎ করে একের পর এক শ্রমিক বমি, মাথা ঘোরা ও শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে পড়েন। অনেক শ্রমিক কাজের ফ্লোরেই লুটিয়ে পড়েন। পরিস্থিতি বেগতিক দেখে কারখানা থেকে বের হতে গিয়ে দৌড়াদৌড়ির মধ্যে অনেকে পড়ে গিয়ে আহত হন।

আহত ও অসুস্থ শ্রমিকদের দ্রুত উদ্ধার করে টঙ্গীর ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালসহ আশপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতাল সূত্র জানায়, অধিকাংশ শ্রমিক মাথা ঘোরা, বমি ও দুর্বলতায় ভুগছেন। এ বিষয়ে ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. ইকবাল চৌধুরী জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কারখানার ভেতরে কোথাও গ্যাস লিকেজ বা তীব্র গন্ধের কারণে শ্রমিকরা অসুস্থ হয়ে পড়তে পারেন। এ ধরনের ঘটনায় বমি ও মাথা ঘোরার উপসর্গ দেখা দেয়।

এদিকে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিন খান বলেন, ঘটনার বিষয়টি আমরা শুনেছি। পুলিশ ঘটনাস্থল ও পুরো বিষয়টি তদন্ত করে দেখছে। এখানে কোনো দুর্ঘটনা ঘটেছে কি না এবং কী কারণে শ্রমিকরা অসুস্থ হয়েছেন, তা খতিয়ে দেখা হচ্ছে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

শনিবার স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বিএনপি
শনিবার স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বিএনপি
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:৪৯:১১


সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:৩২:৪২


ডিএমপির নিয়মিত অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৭৬
ডিএমপির নিয়মিত অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৭৬
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:২৭:২৯



বিগত ৬ মাসে প্রবাসী আয় বেড়েছে ১৩.১ শতাংশ
বিগত ৬ মাসে প্রবাসী আয় বেড়েছে ১৩.১ শতাংশ
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:৫৯:২৩

রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:৫৪:১৯

যেসব এলাকায় টানা ২০ ঘণ্টা গ্যাস থাকবে না
যেসব এলাকায় টানা ২০ ঘণ্টা গ্যাস থাকবে না
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:৩২:৫২