• ঢাকা
  • |
  • সোমবার ১১ই কার্তিক ১৪৩৩ সকাল ১০:৩৭:২৮ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

দোয়ারাবাজারে বিদেশি মদসহ মাদক কারবারি গ্রেফতার

২০ ডিসেম্বর ২০২৫ রাত ০৮:৪১:২১

দোয়ারাবাজারে বিদেশি মদসহ মাদক কারবারি গ্রেফতার

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজার ৬০ বোতল বিদেশি মদসহ মো. আমীর উদ্দিন (৪৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‍্যাব- ৯।

২০ ডিসেম্বর শনিবার দুপুর সাড়ে ১২টায় উপজেলার নরসিংপুর ইউনিয়নের দ্বীনেরটুক বসতবাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি একই গ্রামের মৃত জহুর উদ্দিনের ছেলে।

র‍্যাব- ৯, সিপিসি- ৩, সুনামগঞ্জের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বসতবাড়ির খড়ের গাদার ভেতরে তল্লাশি চালিয়ে ৬০ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। পরবর্তী আইনি ব্যবস্থা নিতে বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরপূর্বক জব্দকৃত আলামতসহ তাকে দোয়ারাবাজার থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

র‍্যাব জানিয়েছে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে তারা বদ্ধপরিকর।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








আজ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে গভীর নিম্নচাপ
আজ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে গভীর নিম্নচাপ
২৬ অক্টোবর ২০২৬ সকাল ০৮:৩৫:১৮

আজকের নামাজের সময়সূচি, ২৬ অক্টোবর ২০২৬
আজকের নামাজের সময়সূচি, ২৬ অক্টোবর ২০২৬
২৬ অক্টোবর ২০২৬ সকাল ০৮:৩১:০২

টিভিতে আজকের খেলা (২৬ অক্টোবর)
টিভিতে আজকের খেলা (২৬ অক্টোবর)
২৬ অক্টোবর ২০২৬ সকাল ০৮:২১:২৯