• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১০:৩৪:০৩ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

গোপালগঞ্জে আওয়ামী লীগের ১০ নেতার পদত্যাগ

২০ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৫৪:৩৩

গোপালগঞ্জে আওয়ামী লীগের ১০ নেতার পদত্যাগ

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ১৭নং জলিরপাড় ইউনিয়ন আওয়ামী লীগের দশ নেতৃবৃন্দ সংবাদ সম্মেলনের মাধ্যমে একযোগে পদত্যাগ করেছেন।

২০ ডিসেম্বর মনিবার বিকেল ৫টায় দক্ষিণ জলিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা সকলেই একযোগে স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে দশ আওয়ামী লীগ নেতৃবৃন্দের স্বাক্ষরিত লিখিত বক্তব্য পাঠ করেন জলিরপাড় ইউনিয়ন আওয়ামী লীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক সাগর বাগচী।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

এ সময় সদ্য সাবেক জলিরপাড় ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি রুহুল আমীন শেখ, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সদ্য সাবেক সহ-সভাপতি অভি বাগচী, বিদ্যুৎ বাগচী, সাধারণ সম্পাদক নরেশ গোলদার, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শ্যামল বাগচী, সদস্য শিশির বাগচী, হরিচাদ বাকচী, নারায়ণ গোলদার, রনজন গাইন উপস্থিত ছিলেন।।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জলিরপাড় ইউনিয়ন আওয়ামী লীগের সদ্য সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক সাগর বাগচী বলেন, আজ শনিবার থেকে আমরা সকলে একযোগে আওয়ামী লীগের সকল পদ-পদবি ও কর্মকাণ্ড থেকে অন্যের বিনা প্ররোচনায় স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দিলাম।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০