• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১০:৩৯:৩১ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

হাটাজারীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের বাড়িতে অগ্নিসংযোগ

২০ ডিসেম্বর ২০২৫ সকাল ১০:১৫:১৪

হাটাজারীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের বাড়িতে অগ্নিসংযোগ

চট্টগ্রাম প্রতিনিধি: জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান ও নবগঠিত জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের (এনডিএফ) সভাপতি  আনিসুল ইসলাম মাহমুদের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। 

১৯ ডিসেম্বর শুক্রবার রাত ১১টা ৪০ মিনিটের দিকে চট্টগ্রামের হাটহাজারীতে শতাধিক লোক এ হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। তবে ঘটনার সময় আনিসুল ইসলাম মাহমুদসহ পরিবারের লোকজন বাড়িতে ছিলেন না। বাড়িতে দুজন নারী কেয়ারটেকার ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শতাধিক লোক ১১টা ৪০ মিনিটের দিকে এসে হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। প্রায় ১৫ মিনিটের মতো তারা তাণ্ডব চালায়। তবে হামলাকারীরা জিনিসপত্র লুট করেনি বলে জানিয়েছেন কেয়ারটেকার। 

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

বিষয়টি নিশ্চিত করে বাড়ির কেয়ারটেকার রোকেয়া বেগম বলেন, শতাধিক লোক এসে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। পরে হাটহাজারী ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মো. তারেক আজিজ বলেন, আনিসুল ইসলাম মাহমুদের বাড়িতে ভাঙচুর আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০