• ঢাকা
  • |
  • সোমবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ০১:২৩:৪৫ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

ঈশ্বরদীতে বিএনপি নেতাকে গুলি করে হত্যা

১৭ ডিসেম্বর ২০২৫ বিকাল ০৩:০৩:১৩

ঈশ্বরদীতে বিএনপি নেতাকে গুলি করে হত্যা

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে ইটভাটার জন্য মাটি কাটাকে কেন্দ্র করে বিএনপি নেতাকে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে।

১৭ ডিসেম্বর বুধবার সকালে উপজেলার লক্ষীকুন্ডা ইউনিয়নে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়। নিহত বিরু মোল্লা (৬০) লক্ষীকুন্ডা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ছিলেন।

জানা গেছে, আওয়ামী লীগ নেতা জহুরুল মোল্লা ও নিহত বিএনপি নেতা বিরু মোল্লা সম্পর্কে আপন চাচাতো ভাই।

আরও পড়ুন

আজ ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন

প্রত্যক্ষদর্শী ও নিহত বিরু মোল্লার ছেলে রাজিব মোল্লা জানান, গত ১৬ ডিসেম্বর রাতে আওয়ামী লীগ নেতা জহুরুল মোল্লা ও তার ছেলে আল আমিন মোল্লা জোরপূর্বক বিরু মোল্লার জমি থেকে ইটভাটার জন্য মাটি কেটে নেয়। এ বিষয়ে বুধবার সকাল সাড়ে ৯টার দিকে বিরু মোল্লা জহুরুল মোল্লার কাছে জানতে চাইলে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন। একপর্যায়ে জহুরুল মোল্লা ও তার ছেলে আল আমিন মোল্লা অবৈধ অস্ত্র দিয়ে বিরু মোল্লার মাথায় গুলি করেন।

গুলিবিদ্ধ বিরু মোল্লা মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. তাসনিম তামান্না স্বর্ণা তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজমল হোসেন সুজন বলেন, ‘আমাদের দলের একজন নেতাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমরা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। এটি কোনো দলীয় বিষয় নয়, নিহত ব্যক্তি হত্যাকারীর আপন চাচাতো ভাই।’

আরও পড়ুন

নির্বাচনের সময় আ. লীগের কাছে ভোট ভিক্ষা চেয়েছিল বিএনপি: শফিকুর রহমান

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ মমিনুজ্জামান জানান, ‘বিরু মোল্লা নামে এক বিএনপি নেতা নিহত হওয়ার খবর পেয়েছি। আমরা ঘটনাস্থলে গিয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬