• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে ভাদ্র ১৪৩৩ দুপুর ১২:৩৩:৩৯ (11-Sep-2026)
  • - ৩৩° সে:

স্বামীর মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে স্ত্রীর মৃত্যু

১৫ ডিসেম্বর ২০২৫ রাত ০৮:৫৬:১১

স্বামীর মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে স্ত্রীর মৃত্যু

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় ঢাকা–খুলনা মহাসড়কে চলন্ত মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার ১৫ ডিসেম্বর সন্ধ্যা সাতটার সময় ঘটনাটি ঘটেছে।

নিহত গৃহবধূর নাম নীড়া বেগম (২০)। তিনি মোল্লাহাট উপজেলার কাহালপুর গ্রামের বাসিন্দা এবং তার স্বামীর নাম নাজির শেখ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নীড়া বেগম তার স্বামী নাজির শেখের সঙ্গে মোটরসাইকেলে করে কচুয়া থেকে বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে ঢাকা–খুলনা মহাসড়কের মোল্লাহাট উপজেলার জয়ডিহি নামক স্থানে মোটরসাইকেলের পেছনে বসা অবস্থায় তিনি হঠাৎ ছিটকে পড়েন। এ সময় পেছন থেকে আসা একটি অজ্ঞাতনামা গাড়ি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা করলেও ততক্ষণে তার মৃত্যু হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে মোল্লাহাট হাইওয়ে থানার ইনচার্জ আসাদুজ্জামান বলেন, “ঘটনাটি সড়ক দুর্ঘটনা। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।” ঘটনার পর নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

৯/১১ হামলার ২৫ বছর আজ
৯/১১ হামলার ২৫ বছর আজ
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:২৮:৫২


এনবিআরের আরও তিন কর্মকর্তার দণ্ড মওকুফ
এনবিআরের আরও তিন কর্মকর্তার দণ্ড মওকুফ
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:২১:৪৮


রুশ হামলায় ইউক্রেনে নিহত ৭, আহত ৭৬
রুশ হামলায় ইউক্রেনে নিহত ৭, আহত ৭৬
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:১৩:৪০

দ্বিতীয় লং মার্চের ঘোষণা দিলেন জামায়াত আমির
দ্বিতীয় লং মার্চের ঘোষণা দিলেন জামায়াত আমির
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:০৬:৪৭


বিশিষ্ট শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম মারা গেছেন
বিশিষ্ট শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম মারা গেছেন
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:০৩:৩০

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:০০:২২