• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ০৮:২৫:২৩ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

লংদুতে হতদরিদ্র পরিবারকে বিজিবির সহায়তা

১৫ ডিসেম্বর ২০২৫ দুপুর ০২:২২:০৪

লংদুতে হতদরিদ্র পরিবারকে বিজিবির সহায়তা

লংগদু (রাঙ্গামাটি) প্রতিনিধি: রাঙ্গামাটির লংগদু উপজেলার রাজনগর জোন (৩৭ বিজিবি) পার্বত্য অঞ্চলের পিছিয়ে পড়া হতদরিদ্রদের জীবনমান উন্নয়ন এবং তাদের স্বাবলম্বী করার লক্ষ্যে সামাজিক কল্যাণমূলক নানাবিধ কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।

১৫ ডিসেম্বর সোমবার রাজনগর জোনের দায়িত্বপূর্ণ এলাকার চিকিৎসা, সন্তানের লেখাপড়া, ধর্মীয় প্রতিষ্ঠান মেরামত এবং বন্য হাতি দ্বারা ক্ষতিগ্রস্থ ৭টি পরিবারকে আর্থিক অনুদান প্রদান করেছে রাজনগর জোন (৩৭ বিজিবি)।

এছাড়াও স্থানীয় মো. দুলাল মিয়াকে আত্মকর্মসংস্থানের মাধ্যমে পরিবারকে স্বাবলম্বী করার উদ্দেশ্যে ১টি সেলাই মেশিন প্রদান করা হয়েছে।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

রাজনগর জোন কমান্ডার লে.কর্নেল নাহিদ হাছান বলেন, ‘সীমান্ত সুরক্ষার পাশাপাশি বিজিবি সবসময় পার্বত্য এলাকার সাধারণ জনগণের পাশে থেকে সামাজিক উন্নয়নে ভূমিকা রাখার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। বিশেষ করে নারী সমাজকে স্বাবলম্বী করে গড়ে তুলতে সেলাই মেশিন প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে। রাজনগর জোন (৩৭ বিজিবি) কর্তৃক ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০