• ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই কার্তিক ১৪৩৩ বিকাল ০৫:৩২:১৪ (23-Oct-2026)
  • - ৩৩° সে:

রামপালে মাদক কারবারিকে ২ মাসের দণ্ড প্রদান

৮ ডিসেম্বর ২০২৫ বিকাল ০৩:৪১:২৭

রামপালে মাদক কারবারিকে ২ মাসের দণ্ড প্রদান

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি: রামপালে ভ্রাম্যমাণ আদালে নাজমুল হাসান (৩২) নামের এক ইয়াবা কারবারিকে কারাদণ্ড ও অর্থ দণ্ডে দণ্ডিত করা হয়েছে।

৮ ডিসেম্বর সোমবার সকাল সাড়ে ১০টায় উপজেলা সহকারী কমিশনার অভিজিৎ চক্রবর্তী আদালত বসিয়ে আসামিকে ২ মাসের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করেন।

এ সময় বাগেরহাটের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক জাফরুল আলমসহ ফোর্স সাথে ছিলেন।  

আরও পড়ুন

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহতের মরদেহ পৌঁছালো গ্রামের বাড়ি

উপজেলা সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অভিজিৎ চক্রবর্তী জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন লঙ্ঘনের দায়ে কাদিরখোলার এলাকার বাসিন্দা নাজমুলের বাড়িতে অভিযান চালিয়ে ৫ পিস ইয়াবাসহ আটক করা হয়। পরে তাকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করা হয়। আটক নাজমুল মাদক রাখার দায় স্বীকার করেছে।

তিনি বলেন, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

মাদক নির্মূলে প্রশাসনের এমন ধারাবাহিক ও কঠোর ভূমিকায় স্থানীয় জনগণের মধ্যে স্বস্তি ও আস্থা তৈরি করেছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


ডিএমপির নিয়মিত অভিযানে গ্রেফতার ৪৭৭
ডিএমপির নিয়মিত অভিযানে গ্রেফতার ৪৭৭
২৩ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:০৯:১৭


রিয়াদে জরুরি সতর্কতা জারি
রিয়াদে জরুরি সতর্কতা জারি
২৩ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:৩৩:৫৯



একদিনে ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু
একদিনে ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু
২৩ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:১৪:১৫

হাম উপসর্গে একদিনে আরও ৭ শিশুর মৃত্যু
হাম উপসর্গে একদিনে আরও ৭ শিশুর মৃত্যু
২৩ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:০৩:৫৮

ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৩
ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৩
২৩ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:০২:২৩