• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১০:৪০:০৫ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

রংপুরে টাকা ও তাসসহ ২ জন গ্রেফতার

৮ ডিসেম্বর ২০২৫ বিকাল ০৩:০৩:৫৯

রংপুরে টাকা ও তাসসহ ২ জন গ্রেফতার

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি: রংপুর মহানগরের হারাগাছ থানাধীন এলাকায় টাকা দিয়ে জুয়া খেলার সময় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় জব্দ করা হয় নগদ টাকা ও জুয়া খেলার সরঞ্জাম।

সোমবার ৮ ডিসেম্বর আটক দুইজনকেই রংপুর মেট্রোপলিটন নন এফআইআর প্রসিকিউশন ধারায় মামলায় গ্রেফতার দেখিয়ে রংপুর আদালতে পাঠায় পুলিশ।

গ্রেফতাররা হলেন, রংপুর মহানগরের হারাগাছ থানাধীন আরাজী গুলাল বুধাই এলাকার মৃত ইয়াহিয়ার ছেলে ফারুক মিয়া (৪৪) ও মহব্বত খাঁ এলাকার মৃত সুলতান মিয়ার ছেলে আব্দুস ছামাদ(৪২)।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

রংপুর মেট্টোপলিটন হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান জানান, তাদের কাছে তথ্য আসে হারাগাছ থানাধীন কার্তিক এলাকায় কিছু ব্যক্তি টাকার বিনিময়ে তাস দিয়ে জুয়া খেলছে। রোববার দিনগত রাত দেড়টার দিকে ওই এলাকায় অভিযান চালিয়ে টাকার বিনিময়ে তাস দিয়ে জুয়া খেলার সময় হাতে নাতে দুইজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে নগদ সাত হাজার পাঁচ টাকা এবং ৫২টি তাস জব্দ করে পুলিশ।

ওসি আজাদ রহমান বলেন, মানুষের নিরাপত্তা এবং যুবসমাজকে মাদকের ছোবল থেকে রক্ষায় আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আটক দুইজনকেই গ্রেফতার দেখিয়ে সোমবার রংপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০