• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে ভাদ্র ১৪৩৩ রাত ০৮:৫৭:৪২ (10-Sep-2026)
  • - ৩৩° সে:

আমি নিজে দুর্নীতি করি না, কাউকে করতেও দেব না: কাজী সায়েমুজ্জামান

৮ ডিসেম্বর ২০২৫ সকাল ১১:১৫:৫৯

আমি নিজে দুর্নীতি করি না, কাউকে করতেও দেব না: কাজী সায়েমুজ্জামান

পঞ্চগড় প্রতিনিধি: ‘আমি নিজে দুর্নীতি করি না, কাউকে করতেও দেব না। আমি পঞ্চগড় জেলাকে দুর্নীতি মুক্ত ঘোষণা করতে চাই’ বলে মন্তব্য করেছেন পঞ্চগড়ের নবাগত জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান।

পঞ্চগড়ের বোদায় ৭ ডিসেম্বর রোববার সকাল ১১টায় উপজেলা গণ মিলনায়তনে উপজেলা প্রশাসন আয়োজিত গণশুনানি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এ কথা বলেন।

জেলা প্রশাসক আরও বলেন, আমি এই জেলায় একটি লাগেজ নিয়ে এসেছি, জেলা প্রশাসক হিসেবে চলে যাওয়ার সময় ওই একটি লাগেজ আর মানুষের ভালোবাসা নিয়ে যেতে চাই। এই জেলার সংশ্লিষ্ট কোনো কর্মকর্তা-কর্মচারী দুর্নীতিবাজ হলে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। মনে রাখবেন, আমার চাকরি জীবনে কখনও তদবির করি নাই সরকার যেখানে মনে করেছে সেখানে কাজ করেছি।

এর আগে বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলামের সভাপতিত্বে গণশুনানিতে গণমাধ্যম কর্মী, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্য, কৃষক সমিতির প্রতিনিধি, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতিসহ উন্মুক্তভাবে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শিক্ষা, স্বাস্থ্য, মাদক, জুয়া, বাল্যবিবাহ, বয়স্কভাতা, বিধবা ভাতা, ভিজিডি কার্ড বিতরণে অনিয়ম, ও রাস্তাঘাট সংস্কারের বিষয়ে মতামত তুলে ধরেন।

এসময় উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি), কৃষি, স্বাস্থ্য, প্রাণিসম্পদ, সমবায়, প্রকৌশলী, খাদ্য, শিক্ষা, পরিসংখ্যানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ ও অফিসার ইনচার্জ বোদা থানা উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
১০ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৩০:১৪



সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৫৩


আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৬:২৯



‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩৯:০৭