• ঢাকা
  • |
  • বুধবার ১৩ই কার্তিক ১৪৩৩ রাত ০৯:৪৩:৪৫ (28-Oct-2026)
  • - ৩৩° সে:

ঘোড়াঘাটে বাকপ্রতিবন্ধীদের মাঝে চেয়ারম্যানের শীতবস্ত্র বিতরণ

৬ ডিসেম্বর ২০২৫ বিকাল ০৩:৫০:৫৬

ঘোড়াঘাটে বাকপ্রতিবন্ধীদের মাঝে চেয়ারম্যানের শীতবস্ত্র বিতরণ

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে মানবিকতার এক অনন্য নজির স্থাপন করলেন ৩নং সিংড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহকারী অধ্যাপক সাজ্জাদ হোসেন। সমাজের অবহেলিত ও প্রান্তিক জনগোষ্ঠী বাকপ্রতিবন্ধীদের পাশে দাাঁড়িয়েছেন তিনি।

৬ ডিসেম্বর শনিবার সকালে ৩নং সিংড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ১০ জন বাকপ্রতিবন্ধীর হাতে শীতবস্ত্র হিসেবে জ্যাকেট তুলে দেন তিনি। জ্যাকেট পেয়ে তাদের মুখে ফুটে ওঠে আনন্দের উচ্ছ্বাস। অনেকেই ইশারায় কৃতজ্ঞতা জানান।

স্থানীয়রা জানান, চেয়ারম্যান সাজ্জাদ হোসেন শুধু শীতের সময় নয়, বছরজুড়েই এসব প্রতিবন্ধীসহ বিশেষ শ্রেণির লোকজনের খোঁজখবর নেন। তাদের সমস্যা, দুঃখ-আনন্দ মন দিয়ে শোনেন এবং যথাসম্ভব সহযোগিতা করেন। তার এ মানবিক আচরণ এলাকাজুড়ে প্রশংসা কুড়িয়েছে।

আরও পড়ুন

সোনারগাঁয়ে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

এ বিষয়ে চেয়ারম্যান সাজ্জাদ হোসেন বলেন, ‘এরা সমাজের অবহেলিত অংশ। অনেকেই এদের কষ্ট বুঝতে পারে না। কিন্তু এরা আমাদেরই মানুষ, আমাদেরই পরিবার। আমি সব সময়ই তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। ইশারায় কথা বলতে বলতে এখন আমি নিজেই তাদের ভাষা বুঝতে শিখেছি। তাদের আনন্দই আমার আনন্দ।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


এক দিনে বাংলাদেশের দুই জয়
এক দিনে বাংলাদেশের দুই জয়
২৮ অক্টোবর ২০২৬ রাত ০৯:২২:৪৩






ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা
২৮ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৪:৫৬