• ঢাকা
  • |
  • শুক্রবার ১৫ই কার্তিক ১৪৩৩ রাত ০৯:৫৪:৫১ (30-Oct-2026)
  • - ৩৩° সে:

বাগাতিপাড়ায় ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক

৪ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৪১:৩৭

বাগাতিপাড়ায় ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের বাগাতিপাড়ায় ৭০ পিস ইয়াবাসহ আফরিন জাহান কেমি (২৬) নামের এক নারী মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

৪ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুর ১টার দিকে উপজেলার বাগাতিপাড়া পৌরসভার ঘোরলাজ এলাকায় তার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

ডিএনসি নাটোর কার্যালয়ের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায়। অভিযানে আফরিন জাহান কেমির বসতঘর থেকে ৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটক আফরিন জাহান কেমি ঘোরলাজ মহল্লার দিপু খানের স্ত্রী।

আরও পড়ুন

রংপুরে মেয়াদোত্তীর্ণ মাছের খাদ্য জব্দ, দুই ফিড ব্যবসায়ীকে জরিমানা

ডিএনসি সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তিনি ওই এলাকায় মাদক ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালানো হলে ইয়াবাসহ তাকে হাতেনাতে আটক করা হয়। পরে তাকে বাগাতিপাড়া মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া শুরু করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ডিএনসি’র নাটোর জেলা কার্যালয়ের উপ-পরিদর্শক আবুল কালাম আজাদ জানান, আটক ওই নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর প্রস্তুতি চলছে।

এ বিষয়ে বাগাতিপাড়া মডেল থানার সাব-ইন্সপেক্টর (এসআই) দুলাল ইসলাম বলেন, ‘আটকের বিষয়টি শুনেছি। এজাহার পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

কক্সবাজারে ১৪৪ ধারা জারি
কক্সবাজারে ১৪৪ ধারা জারি
৩০ অক্টোবর ২০২৬ রাত ০৯:৪৫:২৯





ভারতে ৬ আরোহী নিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত
ভারতে ৬ আরোহী নিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত
৩০ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:২৬


রাতের মধ্যে ১৪ জেলায় ঝড়ের আভাস
রাতের মধ্যে ১৪ জেলায় ঝড়ের আভাস
৩০ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২৭:৩০


কফির নিমন্ত্রণ, বিল দিলেই সঙ্গ দেবেন জয়া
কফির নিমন্ত্রণ, বিল দিলেই সঙ্গ দেবেন জয়া
৩০ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪০:০৬