• ঢাকা
  • |
  • শনিবার ২৯শে ফাল্গুন ১৪৩২ রাত ১২:১৭:৫৮ (14-Mar-2026)
  • - ৩৩° সে:

গোপালগঞ্জে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে আটক ২

২ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৪৩:৪৪

গোপালগঞ্জে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে আটক ২

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে সেনাবাহিনী।

২ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়া থেকে তাদের আটক করা হয়।

Ad
Ad

এসময় তাদের কাছ থেকে দুইটি মোবাইল ফোন, নগদ ৪ হাজার ৬২০ টাকা ও ২টি ভুয়া সাংবাদিক পরিচয়পত্র উদ্ধার করা হয়। পরে আটক দুই ব্যক্তিকে গোপালগঞ্জ সদর থানায় পাঠানো হয়।

Ad

সাংবাদিক পরিচয়ে আটক দুই ব্যক্তি হলেন টুঙ্গিপাড়া উপজেলার কুশলী ইউনিয়নের নিলফা গ্রামের সোলায়মান শেখের ছেলে মনিরুল ইসলাম (৩৬) ও সদর উপজেলার চর-বয়রা গ্রামের বালা শেখের ছেলে হাকিম শেখ (৪২)।

এ তথ্য নিশ্চিত করেছেন গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ-আলম।

তিনি বলেন, ‘বেশ কিছুদিন ধরে ভুয়া সাংবাদিক পরিচয়ে ঘোনাপাড়া এলাকার বেকারি, মিষ্টির দোকান ও রেস্টুরেন্ট থেকে ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায় করে আসছিল মনির ও হাকিম নামের দুই ব্যক্তি। এ বিষয় নিয়ে কয়েকজন ভুক্তভোগী দোকানদার সেনাবাহিনীকে জানায়। পরে মঙ্গলবার দুপুরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দুজনকে আটক করে সেনাবাহিনী।

তিনি আরও বলেন, ‘আটক ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য গোপালগঞ্জ সদরের সেনাবাহিনী ক্যাম্পে আনা হয়। পরবর্তীতে জিজ্ঞাসাবাদ শেষে তাদের গোপালগঞ্জ সদর থানায় হস্তান্তর করে সেনাবাহিনী। চাঁদাবাজির বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

রাজধানীর নদ্দায় ভয়াবহ আগুন
রাজধানীর নদ্দায় ভয়াবহ আগুন
১৩ মার্চ ২০২৬ রাত ০৯:২৩:২২


রাজধানীতে হঠাৎ শিলাবৃষ্টি
রাজধানীতে হঠাৎ শিলাবৃষ্টি
১৩ মার্চ ২০২৬ রাত ০৮:২২:৩৬

ইরাকে মার্কিন উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৪
ইরাকে মার্কিন উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৪
১৩ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:৩৫:৪৪


বাংলাদেশকে ২৭৫ রানের টার্গেট দিল পাকিস্তান
বাংলাদেশকে ২৭৫ রানের টার্গেট দিল পাকিস্তান
১৩ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:১৯:০৯

চাটমোহরে চা স্টলে গুলি, আহত ২
চাটমোহরে চা স্টলে গুলি, আহত ২
১৩ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৬:৪৭:০৫


ফতুল্লায় চুরির ঘটনায় গ্রেফতার ২
ফতুল্লায় চুরির ঘটনায় গ্রেফতার ২
১৩ মার্চ ২০২৬ বিকাল ০৫:১২:৪১



Follow Us