• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১০:৩৮:২২ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

সৈয়দপুরে ধর্ষণের পর হত্যা, ২ জনের যাবজ্জীবন

২ ডিসেম্বর ২০২৫ সকাল ১০:৩৬:৫৫

সৈয়দপুরে ধর্ষণের পর হত্যা, ২ জনের যাবজ্জীবন

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীতে আকলিমা খাতুন নামে এক গৃহবধূকে ধর্ষণের পর হত্যা মামলায় দুই ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়াও ১ লাখ টাকা করে অর্থদণ্ড দেয়া হয়েছে।

১ ডিসেম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিজ্ঞ বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ মো. জিয়াউদ্দিন মাহমুদ এ রায় প্রদান করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের কাঙ্গালুপাড়ার আব্দুল করিমের ছেলে আনোয়ারুল হক (৩৫) ও একই এলাকার মতিয়ার রহমানের ছেলে ছামিউল ইসলাম শুভ (৩৫)।

আরও পড়ুন

জামালপুরে মক্তব শিক্ষার্থীকে ধর্ষণ, শিক্ষকের যাবজ্জীবন

মামলা সূত্র জানায়, পার্বতীপুরের শরিফুল ইসলামের সাথে বিয়ের পর থেকে বিরোধ শুরু হয় আকলিমার। ২০২০ সালের ১৫ আগস্ট শুড় বাড়ি থেকে কামারপুকুর ইউনিয়নের কিসামত কামারপুকুর এলাকায় বাবার বাড়িতে চলে আসেন আকলিমা। কিছুদিনের মধ্যে স্বামী তালাকনামা পাঠালে হতাশাগ্রস্ত হয়ে পড়েন ওই নারী।

২২ আগস্ট বাড়িতে তাকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন মা। পরে মৎস্য খামারের পেছনে একটি জমিতে থাকা বৈদ্যুতিক খুঁটি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় সৈয়দপুর থানায় মামলা হলে পুলিশ তদন্তে তাকে ধর্ষণের পর হত্যা করা হয় বলে প্রতিবেদন দাখিল করে আদালতে।

আরও পড়ুন

অবকাশকালীন ছুটি শেষে রোববার খুলছে সুপ্রিম কোর্ট

নীলফামারী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আসাদুজ্জামান খান রিনো জানান, গৃহবধূ আকলিমা হত্যা মামলায় দুই আসামির বিরুদ্ধে আদালতে ১৪ জন সাক্ষ্য দিয়েছেন। সাক্ষ্য প্রমাণে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত দুই আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও এক লাখ করে টাকা অর্থদণ্ড প্রদান করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০