• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১০:৩৪:২৪ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

মুকসুদপুরে নিখোঁজ গৃহবধূর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

১ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৩১:৩০

মুকসুদপুরে নিখোঁজ গৃহবধূর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ: গোপালগঞ্জের মুকসুদপুরে নিখোঁজের সাত দিন পর চার মাসের অন্তঃসত্তা গৃহবধূ ইতি বেগম (২১) এর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

৩০ নভেম্বর রোববার দিবাগত রাতে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের লতিফপুর গ্রামের লায়েক শেখের পুকুর থেকে মরদেহ উদ্ধার করা হয়।

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

প্রাথমিকভাবে পুলিশ এটি হত্যাকাণ্ড বলে ধারণা করছে। ঘটনার পর থেকে নিহতের স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন পলাতক রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, তিন বছর আগে লতিফপুর গ্রামের রাসেল শেখের সঙ্গে জামালপুর জেলার সরিষাবাড়ী থানার দৌলতপুর গ্রামের ইদ্রিস আলীর মেয়ে ইতি বেগমের বিয়ে হয়। বিয়ের পর থেকে দাম্পত্য জীবনে মনোমালিন্য ও ঝগড়াঝাঁটি চলছিল। গত ২৪ নভেম্বর বাড়ি থেকে বের হওয়ার পর ইতি বেগম নিখোঁজ হন। 

ঘটনার তিন দিন পর, ২৭ নভেম্বর স্বামী রাসেল শেখ মুকসুদপুর থানায় সাধারণ ডায়েরি করেন। সাত দিন পর রোববার রাতে স্থানীয়দের খবর পেয়ে পুলিশ পুকুর থেকে বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে। মৃতদেহের হাত, পা ও মুখ কাপড় দিয়ে বাঁধা ছিল।

আরও পড়ুন

জামালপুরে মক্তব শিক্ষার্থীকে ধর্ষণ, শিক্ষকের যাবজ্জীবন

ওসি মোস্তফা কামাল বলেন, প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড মনে হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ গোপালগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় স্বামী ও শ্বশুরবাড়ি পলাতক রয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০