• ঢাকা
  • |
  • সোমবার ১১ই কার্তিক ১৪৩৩ সন্ধ্যা ০৬:২০:৪৪ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

ডুমুরিয়ায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

১ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:১৮:৪৩

ডুমুরিয়ায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : খুলনার ডুমুরিয়ায় উপজেলা বিএনপির আয়োজনে বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী মাদার অব ডেমোক্রেসি দেশমাতা বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

১ ডিসেম্বর সোমবার বিকেলে উপজেলা স্বাধীনতা চত্বরে আয়োজিত দোয়া মাহফিলে শুভেচ্ছা বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোল্যা আবুল কাশেম।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক শেখ সরোয়ার হোসেন,সাবেক সদস্য সচিব সরদার আ. মালেক, শেখ হাফিজুর রহমান, মোল্লা মাহাবুর রহমান, মোল্যা কবির হোসেন, আব্দুল্লাহ হেল কাফি শখা, শেখ শাহিনুর রহমান শাহিন, হাবিবুর রহমান হবি, অরুণ গোলদার, মশিউর রহমান লিটন, শেখ ফরহাদ হোসেন, আমিনুর রহমান মোড়ল, খান আফজাল হোসেন, ওমর আকুঞ্জি, বিএম জহুরুল হক,ডা. আলমগীর হোসেন, প্রভাষক মঞ্জুর রশিদ খান,প্রমুখ।

আরও পড়ুন

ফতুল্লায় শিক্ষার্থী ফারজানার মৃত্যু: স্বামীসহ সাতজনের বিরুদ্ধে মামলা

অনুষ্ঠানটি সার্বিক পরিচালনায় ছিলেন বিএনপি নেতা গাজী আব্দুল হালিম, শেখ শাহিনুর রহমান ও এ্যাডভোকেট মুনিমুর রহমান নয়ন। দোয়া পরিচালনা করেন মুফতি ফয়জুল করিম। দোয়া মাহফিলে ১৪ ইউনিয়ন থেকে হাজার দলীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


‘ডি-থ্রি’ নিলামে জাতীয় তারকাদের নিয়ে কাড়াকাড়ি
‘ডি-থ্রি’ নিলামে জাতীয় তারকাদের নিয়ে কাড়াকাড়ি
২৬ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:১৮:৪২


ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু
ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু
২৬ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:৩৯:২৮



একযোগে ৮৫ সাব-রেজিস্ট্রারকে বদলি
একযোগে ৮৫ সাব-রেজিস্ট্রারকে বদলি
২৬ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:০১:০৪