• ঢাকা
  • |
  • শনিবার ১৬ই ফাল্গুন ১৪৩২ সকাল ১০:০৩:৪৭ (28-Feb-2026)
  • - ৩৩° সে:

মাটিরাঙ্গায় সেনাবাহিনীর অভিযানে ইউপিডিএফ সদস্য আটক

২৯ নভেম্বর ২০২৫ বিকাল ০৫:০৫:৫৫

মাটিরাঙ্গায় সেনাবাহিনীর অভিযানে ইউপিডিএফ সদস্য আটক

মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ির গুইমারা রিজিয়নের ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা সেনা জোনের অভিযানে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর সদস্য রিপন ত্রিপুরাকে আটক করেছে সেনাবাহিনী।

২৯ নভেম্বর শনিবার দুপুরের দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাটিরাঙ্গা জোনের একটি স্পেশাল টহল দল মাটিরাঙ্গা জোন আওতাধীন রসুলপুর রাবার বাগান নামক এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করে।

Ad
Ad

এসময় তার কাছ থেকে একটি ওয়াকিটকি, দুইটি মোবাইল ফোন, একটি চাঁদা আদায়ের রশিদ বই ও নগদ ৪০০ টাকা উদ্ধার করা হয়।  

Ad

মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইব্রাহিম আধহাম জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে ইউপিডিএফ এর সদস্যকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিকে মাটিরাঙ্গা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। মাটিরাঙ্গার সার্বিক পরিস্থিতি রক্ষার্থে আগামীতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

নারায়ণগঞ্জে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি, আহত ১
নারায়ণগঞ্জে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি, আহত ১
২৮ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৯:৪৪:২৩

শ্রমিক হত্যা মামলায় আইভীকে শ্যোন অ্যারেস্ট
শ্রমিক হত্যা মামলায় আইভীকে শ্যোন অ্যারেস্ট
২৮ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৯:৩৭:৪০


নিজের পিস্তলের গুলিতে এসআই আহত
নিজের পিস্তলের গুলিতে এসআই আহত
২৮ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৯:২০:১৫





চাঁদপুরে দাঁড়িয়ে থাকা ৩ বাসে আগুন
চাঁদপুরে দাঁড়িয়ে থাকা ৩ বাসে আগুন
২৮ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৯:০৪:৩৭



Follow Us