• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১০:৩৮:৫২ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

সিরাজদিখানে ১ হাজার মানুষকে বিনামূল্যে চিকিৎসা

২৯ নভেম্বর ২০২৫ বিকাল ০৩:৩৪:১০

সিরাজদিখানে ১ হাজার মানুষকে বিনামূল্যে চিকিৎসা

মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের সিরাজদিখানে ঝিকুট ফাউন্ডেশনের উদ্যোগে এবং ডা. আজমল হাসপাতালের সহযোগিতায় জনসাধারণের মাঝে বিনামূল্যে চিকিৎসা প্রদান কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

২৯ নভেম্বর শনিবার উপজেলার উত্তর রাঙ্গামালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী এই কার্যক্রম পরিচালনা করা হয়।

মেডিক্যাল ক্যাম্পে রোগীদের বিনামূল্যে ওষুধ প্রদান, রক্তের গ্রুপ নির্ণয়, ডায়াবেটিস পরীক্ষা, ওজন পরিমাপসহ নানা মৌলিক স্বাস্থ্য পরীক্ষা করা হয়।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

নারী ও পুরুষ রোগীদের জন্য ৭ জন বিশেষজ্ঞ চিকিৎসক পৃথকভাবে সেবা প্রদান করেন।

দিনব্যাপী এই মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন ডা. আজমল হাসপাতালের পরিচালক মীর আশরাফ আলী রবিন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝিকুট ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশের অধ্যাপক ড. মুহাম্মদ জমির হোসেন। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ফাউন্ডেশনের কেন্দ্রীয় পরিষদের সভাপতি সাইয়্যেদুল বাশার এবং সঞ্চালনায় ছিলেন ঝিকুট ফাউন্ডেশন কেন্দ্রীয় পরিষদের সাধারণ সম্পাদক শাহিদুল হাসান শাওন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসাইল উচ্চ বিদ্যালয়ের সভাপতি মীর উজ্জ্বল।

আরও পড়ুন

জামালপুরে মক্তব শিক্ষার্থীকে ধর্ষণ, শিক্ষকের যাবজ্জীবন

রক্তের গ্রুপ নির্ণয়ে সহযোগিতা করেছে সিরাজদিখান ব্লাডব্যাংক। অনুষ্ঠানে মিডিয়া পার্টনার হিসেবে ছিল দৈনিক মুন্সিগঞ্জের বার্তা।

ঝিকুট ফাউন্ডেশন সাধারণ পরিষদের সভাপতি জাতিসংঘের আইসিটি কর্মকর্তা (অব.) নজরুল ইসলাম বলেন, ‘মানুষের কল্যাণই আমাদের কাজের মূল লক্ষ্য। সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে আমরা নিয়মিতই এ ধরনের উদ্যোগ গ্রহণ করি। বিশেষজ্ঞ চিকিৎসকদের উপস্থিতি রোগীদের জন্য অত্যন্ত উপকারী হবে।’

ঝিকুট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও দৈনিক মুন্সিগঞ্জের বার্তার সম্পাদক আশরাফ ইকবাল বলেন, ‘মুন্সিগঞ্জ সিভিল সার্জন ও সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার অনুমোদন ও পরামর্শ আমাদের শক্তি দিয়েছে। স্থানীয় প্রশাসন, ডা. আজমল হাসপাতাল, ডা. আজমল ফাউন্ডেশন, সিরাজদিখান ব্লাডব্যাংক এবং দৈনিক মুন্সিগঞ্জের বার্তাকে আন্তরিক ধন্যবাদ। তাঁদের সহযোগিতায় চমৎকার আয়োজন হয়েছে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০