• ঢাকা
  • |
  • সোমবার ১১ই কার্তিক ১৪৩৩ সকাল ১০:৩৮:৩৬ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

কচুয়ায় বাসের ধাক্কায় ব্যবসায়ী নিহত

২৯ নভেম্বর ২০২৫ দুপুর ০১:১৬:০৮

কচুয়ায় বাসের ধাক্কায় ব্যবসায়ী নিহত

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি: চাঁদপুরের কচুয়ায় আল আরাফাহ বাসের ধাক্কায় আজহারুল ইসলাম আকাশ (২৬) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

২৮ নভেম্বর শুক্রবার দিবাগত রাতে হাজীগঞ্জ-গৌরিপুর সড়কের কচুয়া উপজেলার কালচো নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আজহারুল ইসলাম আকাশ কচুয়া উপজেলার ৯ নং কড়াইয়া ইউনিয়ন পূর্ব কালচো গ্রামের হাজী বাড়ির আব্দুল আউয়ালের ছেলে। সে ঢাকায় কাঁচা মালের ব্যবসা করতো।

আরও পড়ুন

ব্রাহ্মণবাড়িয়ায় বাস-ট্রাক সংঘর্ষে ২ জন নিহত

কচুয়া থানা ও স্থানীয়রা জানায়, শুক্রবার রাতে আজহারুল ইসলাম আকাশ রাস্তার পাশে দাঁড়ানো অবস্থায় ছিল। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা বেপরোয়া গতিতে আল আরাফাহ একটি বাস তাকে ধাক্কা দেয়। বাসের ধাক্কায় রাস্তার পাশে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সংবাদ পেয়ে কচুয়া থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ ঘটনায় শনিবার কালচো বাজারে আল আরাফাহ কতৃপক্ষের সাথে নিহত পরিবারের সদস্যদের সাথে বৈঠক বসে। বৈঠকে আল আরাফাহ বাসের কতৃপক্ষ নিহত পরিবারকে ২ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত হয়।

এ বিষয়ে কচুয়া থানার অফিসার ইনচার্জ আজিজুল ইসলাম জানান, ‘সড়ক দুর্ঘটনার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ দায়ের করলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








আজ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে গভীর নিম্নচাপ
আজ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে গভীর নিম্নচাপ
২৬ অক্টোবর ২০২৬ সকাল ০৮:৩৫:১৮

আজকের নামাজের সময়সূচি, ২৬ অক্টোবর ২০২৬
আজকের নামাজের সময়সূচি, ২৬ অক্টোবর ২০২৬
২৬ অক্টোবর ২০২৬ সকাল ০৮:৩১:০২

টিভিতে আজকের খেলা (২৬ অক্টোবর)
টিভিতে আজকের খেলা (২৬ অক্টোবর)
২৬ অক্টোবর ২০২৬ সকাল ০৮:২১:২৯