• ঢাকা
  • |
  • সোমবার ১১ই কার্তিক ১৪৩৩ সন্ধ্যা ০৬:২১:৩০ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

ডুমুরিয়ায় বাসের চাপায় এক নারীর মৃত্যু

২৬ নভেম্বর ২০২৫ রাত ০৮:১৭:৫৫

ডুমুরিয়ায় বাসের চাপায় এক নারীর মৃত্যু

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : ডুমুরিয়ায় বাসের চাপায় জোহরা বেগম (৬২) নামের এক পথচারী নারি নিহত হয়েছেন।

২৬ নভেম্বর বুধবার বেলা দেড়টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়ার উপজেলার কাঁঠালতলা বাজার বাস স্ট্যান্ডে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। 
নিহত নারি উপজেলার আটলিয়া ইউনিয়নের গোবিন্দকাটি গ্রামের শের আলী মোড়লের স্ত্রী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গোবিন্দকাটি গ্রামের শের আলী মোড়লের স্ত্রী জোহরা বেগম নিজ প্রয়োজনে কাঁঠালতলা বাজারে যান। পথচারী নারি স্ট্যান্ড এলাকায় রাস্তা পার হয়ে বিপরীত পাশে যাচ্ছিলেন। এসময় খুলনা থেকে ছেড়ে আসা পাইকগাছাগামী যাত্রীবাহি-খুলনা-জ- -০৫-০০৪৩ নম্বরের বেপরোয়া গতির বাসটি সাজোরে ধাক্কা দিলে রাস্তার উপর পড়ে যায়। এসময় পিছনের চাকায় পিষ্ট হয়ে প্রচুর রক্তক্ষরণে ঘটনা স্থলে তার করুন  মৃত্যু হয়।

আরও পড়ুন

ফতুল্লায় শিক্ষার্থী ফারজানার মৃত্যু: স্বামীসহ সাতজনের বিরুদ্ধে মামলা

বিষয়টি নিশ্চিত করেন ডুমুরিয়ার খর্নিয়া হাইওয়ে থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুজ্জামান চানু।

তিনি বলেন মৃতদেহ উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। আর ঘাতক চালক এবং বাসটি আটক করে থানায় নেয়া হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


‘ডি-থ্রি’ নিলামে জাতীয় তারকাদের নিয়ে কাড়াকাড়ি
‘ডি-থ্রি’ নিলামে জাতীয় তারকাদের নিয়ে কাড়াকাড়ি
২৬ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:১৮:৪২


ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু
ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু
২৬ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:৩৯:২৮



একযোগে ৮৫ সাব-রেজিস্ট্রারকে বদলি
একযোগে ৮৫ সাব-রেজিস্ট্রারকে বদলি
২৬ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:০১:০৪