• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১২ই কার্তিক ১৪৩৩ সকাল ০৮:১১:১৪ (27-Oct-2026)
  • - ৩৩° সে:

নওগাঁয় ট্রাক চাপায় সেনা সদস্যের মৃত্যু

২৫ নভেম্বর ২০২৫ দুপুর ০২:৫৪:১২

নওগাঁয় ট্রাক চাপায় সেনা সদস্যের মৃত্যু

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর আত্রাইয়ে মাছবাহী ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী বাইজিদ হোসেন (২৫) নামে এক সেনা সদস্যের মৃত্যু হয়েছে।

২৪ নভেম্বর সোমবার রাতে ঘুমাতে আত্রাই উপজেলার আত্রাই-বান্দাইখারা সড়কের চৌড়বাড়ি গ্রাম এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে। নিহত বাইজিদ পাশের নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার দুর্লভপুর গ্রামের মোতালেব হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান- আত্রাই উপজেলার আহসানগঞ্জ ইউনিয়নের কোন একটি গ্রাম থেকে ট্রাকে মাছ নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। পথে চৌড়বাড়ি গ্রামের সড়কে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাইজিদ হোসেন মারা যান। ঘটনার পর ট্রাকটি রেখে চালক পালিয়ে যায়। দুই মাসের ছুটিতে তিনি গ্রামের বাড়িতে আসছিলেন বলে জানা গেছে।

আরও পড়ুন

ফতুল্লায় শিক্ষার্থী ফারজানার মৃত্যু: স্বামীসহ সাতজনের বিরুদ্ধে মামলা

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনছুর রহমান দূর্ঘটনায় সেনা সদস্য বাইজিদ হোসেন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। ঘটনায় ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ব্যালন ডি’অর ২০২৬: কে কোন পুরস্কার জিতলেন?
ব্যালন ডি’অর ২০২৬: কে কোন পুরস্কার জিতলেন?
২৭ অক্টোবর ২০২৬ সকাল ০৮:০৫:৩১



আইজিপির অপসারণ চায় এনসিপি
আইজিপির অপসারণ চায় এনসিপি
২৬ অক্টোবর ২০২৬ রাত ১০:২২:৪৯