• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৫ই বৈশাখ ১৪৩৩ সকাল ০৭:৪৭:৩১ (28-Apr-2026)
  • - ৩৩° সে:

ভোলা–বরিশাল সেতুর দাবিতে চরফ্যাশনে মানববন্ধন

২৩ নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৩০:২২

ভোলা–বরিশাল সেতুর দাবিতে চরফ্যাশনে মানববন্ধন

চরফ্যাশন (ভোলা) প্রতিবেদক: ভোলা–বরিশাল সেতু নির্মাণের দাবিতে ভোলার চরফ্যাশনে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। 

‎২৩ নভেম্বর রোববার সকাল ১০টার দিকে চরফ্যাশন ফ্যাসন স্কয়ারে আধুনিক সন্ধ্যাতারা ক্লাবের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

‎পরে চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসনা শারমিন মিথির মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে স্মারকলিপি হস্তান্তর করা হয়।

‎বক্তারা বলেন, ভোলা বাংলাদেশের একমাত্র বিচ্ছিন্ন দ্বীপ জেলা, যেখানে রয়েছে প্রাকৃতিক গ্যাস, মাছ, কৃষি ও পর্যটনের বিশাল সম্ভাবনা। তবে সেতুর অভাবে বিনিয়োগ ও শিল্প উন্নয়ন ব্যাহত হচ্ছে। দীর্ঘদিন ধরে দাবি জানানো হলেও সরকার এখনো দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়নি।‎

‎বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, অবিলম্বে ভোলা–বরিশাল সেতু নির্মাণের ঘোষণা না হলে তারা কঠোর আন্দোলনে যাবেন।

Ad
Ad
Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



বজ্রপাতে ৪ জেলায় ৯ জনের মৃত্যু
বজ্রপাতে ৪ জেলায় ৯ জনের মৃত্যু
২৭ এপ্রিল ২০২৬ রাত ০৯:২৬:১৪






এবার বৃষ্টি বিলাসে পরীমণি
এবার বৃষ্টি বিলাসে পরীমণি
২৭ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:৪৩:১৪



Follow Us