• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৬শে ফাল্গুন ১৪৩২ দুপুর ০২:৪৭:৩৫ (10-Mar-2026)
  • - ৩৩° সে:

বিএনপি ক্ষমতায় গেলে সব শ্রেণি-পেশার মানুষের উন্নয়ন হবে: শামা ওবায়েদ

২৩ নভেম্বর ২০২৫ সকাল ১০:১৩:৪৮

বিএনপি ক্ষমতায় গেলে সব শ্রেণি-পেশার মানুষের উন্নয়ন হবে: শামা ওবায়েদ

ফরিদপুর প্রতিনিধি: বিএনপি ক্ষমতায় গেলে সব শ্রেণি-পেশার মানুষের উন্নয়ন হবে বলে জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।

২২ নভেম্বর শনিবার বিকেলে ফরিদপুরের নগরকান্দা উপজেলায় শহীদ আকরামুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ‘নারীর জয়ই, সকলের জয়’ স্লোগানে অনুষ্ঠিত নারী সমাবেশে তিনি এ কথা বলেন।

Ad
Ad

শামা ওবায়েদ বলেন, বিএনপি ক্ষমতায় গেলে কৃষক পরিবারের নামে ফ্যামিলি কার্ড হবে। আর এই কার্ড হবে পরিবারের নারী সদস্যদের নামে। এতে নারীরা পরিবারেও সম্মানিত হবেন।

Ad

বিএনপি ক্ষমতায় এলে নারীদের উন্নয়ন হয় জানিয়ে তিনি বলেন, তৃণমূলের নারীদের ক্ষমতায়ন করতে হবে, তাদের কাজের সু-ব্যবস্থা করতে হবে। নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

বিএনপির কেন্দ্রীয় কমিটির এই সাংগঠনিক সম্পাদক বলেন, ১৭ বছর দেশে ভোট হয়নি। ২০১৮ সালে নিশি রাতের ভোট আর ২০২৪ সালের ডামি ভোটে মানুষ ভোট দিতে পারেনি। এবার নির্বাচনে সবাইকে ভোট দিতে হবে। ঐক্যবদ্ধভাবে কাজ করে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে হবে।

নগরকান্দা উপজেলা মহিলা দলের যুগ্ম সম্পাদক নার্গিস আক্তারের সভাপতিত্বে সমাবেশে সালথা ও নগরকান্দা উপজেলার কয়েক হাজার নারী অংশ নেন। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


গলাচিপায় মরা খাল খননের দাবিতে মানববন্ধন
গলাচিপায় মরা খাল খননের দাবিতে মানববন্ধন
১০ মার্চ ২০২৬ দুপুর ০২:১৭:৪৩



কুমিল্লার শতবর্ষী পুকুর ভরাটে জরিমানা
কুমিল্লার শতবর্ষী পুকুর ভরাটে জরিমানা
১০ মার্চ ২০২৬ দুপুর ০১:৪৬:২৮




মাদক মামলা থেকে খালাস পেলেন আসিফ আকবর
মাদক মামলা থেকে খালাস পেলেন আসিফ আকবর
১০ মার্চ ২০২৬ দুপুর ০১:০৮:৩০



Follow Us