• ঢাকা
  • |
  • শনিবার ২৮শে ভাদ্র ১৪৩৩ সকাল ১০:৩৬:৫৭ (12-Sep-2026)
  • - ৩৩° সে:

নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বিস্ফোরণ, দগ্ধ ৬

২৩ নভেম্বর ২০২৫ সকাল ০৯:০৯:২৯

নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বিস্ফোরণ, দগ্ধ ৬

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জে বন্দরে একটি সিমেন্ট কারখানায় বয়লার বিস্ফোরণে ৬ জন দগ্ধ হয়েছেন। তাদেরকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ভর্তি করা হয়েছে।

২৩ নভেম্বর শনিবার রাতে বন্দর থানা এলাকার মদনগঞ্জে বসুন্ধরা সিমেন্ট কারখানায় এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- ফেনির নাহিদ হাসান (২২), পাবনার কামাল হোসেন (৪৫), নোয়াখালীর তাইজুল ইসলাম (৩৫), জামালপুরের ফেরদৌস (৩৫), কুষ্টিয়ার তোরাব আলী (৫৫) ও নারায়ণগঞ্জ আতিকুর রহমান (৪২)।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কারখানায় বয়লার থেকে বিস্ফোরণ হলে পাশে থাকা ৬ জন দগ্ধ হন। তাদেরকে উদ্ধার করে বার্ন ইউনিটে নিয়ে আসা হয়েছে।

৬ জনের শরীরেই ১২% থেকে ৪০% দগ্ধ হয়েছে। তাদের মধ্যে কারও কারও শ্বাসনালীও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান চিকিৎসক শাওন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





সবার আগে জাপানে বাংলাদেশ নারী ফুটবল দল
সবার আগে জাপানে বাংলাদেশ নারী ফুটবল দল
১২ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৯:৫৭:৪২


মাদক সরবরাহকারীর মোটরসাইকেলে আগুন দিল জনতা
মাদক সরবরাহকারীর মোটরসাইকেলে আগুন দিল জনতা
১২ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৯:২৭:০১