• ঢাকা
  • |
  • বুধবার ২৬শে ফাল্গুন ১৪৩২ রাত ০৩:০২:৫৭ (11-Mar-2026)
  • - ৩৩° সে:

লোহাগাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে টুরিস্ট বাইকারের মৃত্যু

১৬ নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:১৯:৫৫

লোহাগাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে টুরিস্ট বাইকারের মৃত্যু

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের লোহাগাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে সাকিবুল হাসান (২৪) নামক এক বাইকারের মৃত্য হয়েছে। এ ঘটনায় বাইকে থাকা সোহাগ নামে আরও এক আরোহী গুরুতর আহত হয়েছেন।

১৬ নভেম্বর রোববার বেলা ২টার দিকে লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের জাঙ্গালিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

Ad
Ad

নিহত বাইকার সাকিবুল হাসান নাটোর জেলার সিংড়া উপজেলার পারসাথলী শেখ পাড়ার বাসিন্দা মো. আতাউর রহমানের ছেলে।

Ad

বহরে থাকা মেঘলা নামক এক সফরসঙ্গী জানান, তারা জনপ্রিয় কন্টেইন ক্রিয়টর ফারজানা বিথীসহ তারা ১৫ জন নারীপুরুষ মিলে ৩ দিন আগে রাজশাহী থেকে কক্সবাজার এসেছিল, আজ সকালে কক্সবাজার থেকে ফেরার পথে চট্টগ্রামের লোহাগাড়ার চুনতি ইউনিয়নের জাঙ্গালিয়া নামক স্থানে মহাসড়কের উপর বসানো গতিরোধকে গাড়ি নিয়ন্ত্রণ করতে না পেরে বাইকে থাকা দুজন সড়কের পাশে সেতুর নীচে খাদে পড়ে যায়। স্থানীয়রাসহ আমরা মিলে তাদের উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সাকিবকে মৃত ঘোষণা করেন।

লোহাগাড়া ট্রমা সেন্টারের জরুরি বিভাগে থাকা চিকিৎসক ডা. ইজাজ আহমেদ শামীম বলেন, সড়ক দুর্ঘটনায় দু’জন বাইকারকে এখানে আনা হয়েছে তৎমধ্যে সাকিবুল হাসান নাম একজন হাসপাতালে আনার পথেই মৃত্যু হয়েছে। গুরুতর আহত সোহাগ নামক একজনকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে দোহাজারী হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এস আই) আব্দুস সাত্তার বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত বাইকারের মরদেহ লোহাগাড়া ট্রমা সেন্টারে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে বলে ও জানান তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ঈদে ৫ দিন বন্ধ থাকবে সংবাদপত্র
ঈদে ৫ দিন বন্ধ থাকবে সংবাদপত্র
১০ মার্চ ২০২৬ রাত ০৮:৫৪:৩৫



পুলিশের ঊর্ধ্বতন ৪ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৪ কর্মকর্তাকে বদলি
১০ মার্চ ২০২৬ রাত ০৮:১৩:১৬








Follow Us