• ঢাকা
  • |
  • শনিবার ১৬ই কার্তিক ১৪৩৩ রাত ০৮:৩৮:৫২ (31-Oct-2026)
  • - ৩৩° সে:

রামপালে বেকারি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড

১৫ নভেম্বর ২০২৫ বিকাল ০৫:৪৬:৩০

রামপালে বেকারি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি: রামপালে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে একটি বেকারি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

১৫ নভেম্বর শনিবার সকালে উপজেলার ফয়লাহাটের রোনসেন এলাকায় মিতালী ফুড প্রোডাক্ট নামের একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় তাদের কাছ থেকে অর্থদণ্ডের ১৫ হাজার টাকা আদায় করা হয়।

রামপাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অভিজিৎ চক্রবর্তী জানান, ওই বেকারিতে ভোক্তার অধিকার লঙ্ঘন ও অনিয়মের প্রমাণ পাওয়া গেছে।

আরও পড়ুন

জামালপুরে ৪ শিক্ষা প্রতিষ্ঠানে পাসের হার শূন্য, মেলান্দহে টানা দুই বছর সবাই ফেল

তিনি আরও জানান, জনস্বার্থে বাজার তদারকি ও ভোক্তাদের অধিকার সুরক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে। বাজারে খাদ্যপণ্য উৎপাদন, সংরক্ষণ, বিক্রয় ও ভোক্তা সেবায় কোন অনিয়ম পাওয়া গেলে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




ট্রাফিক আইন লঙ্ঘন: গত ২ দিনে ডিএমপির ৩৬৯১ মামলা
ট্রাফিক আইন লঙ্ঘন: গত ২ দিনে ডিএমপির ৩৬৯১ মামলা
৩১ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৮:২৩






সেই রাতে তরুণীসহ দেড় ঘণ্টা বারে ছিলেন তাহসিফ
সেই রাতে তরুণীসহ দেড় ঘণ্টা বারে ছিলেন তাহসিফ
৩১ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:০৯:৪৪